বাংলাদেশ মধ্যম আয়ের ফাঁদে আটকা পড়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪

আরও খবর

৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’?

যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক

অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ

গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি

সংরক্ষিত বনের ভেতরে এলজিইডির রাস্তা: বন বিভাগের আপত্তি উপেক্ষা করে অনড় স্থানীয় সংসদ সদস্য

হামে শিশুমৃত্যুর দায়ে ইউনূস-নুরজাহানের বিচার দাবিতে মহাখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

৬ শিশুর মৃত্যুতে তড়িঘড়ি ব্যবস্থা, ৬ শতাধিক শিশুর খুনিরা দেশ-বিদেশে ঘুরে বেড়ায়! ন্যায়বিচার কোথায়?

বাংলাদেশ মধ্যম আয়ের ফাঁদে আটকা পড়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪ |
বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, শিল্প, কৃষি ও সেবা খাতে শ্রমশক্তির কম উৎপাদন ক্ষমতার কারণে বাংলাদেশ মধ্যম আয়ের ফাঁদে আটকা রয়েছে। মঙ্গলবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে এক গোলটেবিল বৈঠকে প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন। ম্যাগাজিন ডিপ্লোমেট ওয়ার্ল্ড এ অনুষ্ঠানের আয়োজন করে। ড. দেবপ্রিয় বলেন, সরকার পরিবর্তন মানেই শাসন ব্যবস্থার পরিবর্তন, এমন সংস্কৃতি থেকে দেশ বেরিয়ে আসতে না পারলে সংস্কার ফলপ্রসূ হবে না। দেশের রপ্তানি খাত শুধু পোশাকে কেন্দ্রীভূত। টেকসই অর্থনীতির জন্য রপ্তানি বহুমুখীকরণ জরুরি। এজন্য পাট, চামড়া, আইটি খাতে প্রবৃদ্ধি বাড়াতে প্রণোদনা দিতে হবে। তিনি বলেন, দেশে শিক্ষার মান ব্যাপকভাবে পড়ে গেছে। এ খাতে ব্যয় ২

শতাংশের কম, যা আমাদের মতো দেশগুলোর মধ্যে সর্বনিম্ন। সংস্কারের দৃশ্যমান সুফল হলেই শুধু মানুষ নির্বাচন ও নির্বাচিত সরকার নিয়ে ধৈর্য ধরতে পারে। তিনি জেলা পর্যায়ে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিবর্তে প্রাথমিক বিদ্যালয়ের মানসম্মত শিক্ষার ওপর জোর দেন। দুর্নীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশিদের অভিবাসন খরচ নেপালের চেয়ে তিন গুণ বেশি। এর কারণ হলো দুর্নীতি। একটি সিন্ডিকেট প্রবাসী শ্রমিকদের টাকা খাচ্ছে। এ ছাড়া অপরিকল্পিত নগরায়ণ ও শিল্পায়ন ট্রাফিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা ও মানসম্মত নাগরিক সেবা প্রদানে চ্যালেঞ্জ তৈরি করেছে। এটি মধ্যম আয়ের ফাঁদ থেকে বাংলাদেশের উন্নীত হওয়ার আরেকটি বড় চ্যালেঞ্জ। ড. দেবপ্রিয় বলেন, জাতীয় সূচক-সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত কারসাজির তদন্তে পরিকল্পনা

কমিশন ১৭ সদেস্যের যে কমিটি গঠন করেছে, তা দেখে তিনি হতাশ। দুর্নীতির শ্বেতপত্রে যে সুপারিশ করা হয়েছে, তার সঙ্গে নতুন কমিটির কোনো মিল নেই। সেই পুরোনো আমলা কমিটি রাখা হয়েছে, যারা অনেকে আগে তথ্য জালিয়াতি করেছে। এমনসব প্রতিষ্ঠানকে কমিটিতে নেওয়া হয়েছে, যাদের এ-সংক্রান্ত কারিগরি জ্ঞান নেই। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিবিদদের মধ্যে একটা পূর্ণ ঐকমত্য বিরাজ করে, এটা খুব অদ্ভুত। তিনজন অর্থনীতিবিদ থাকলে চারটা মত হওয়ার কথা ছিল। এ বিষয়টিকে মজা করে বলা হয় ঢাকা ঐকমত্য। সিপিডির এই সম্মানীয় ফেলো বলেন, দেশে বেসরকারি বিনিয়োগ নেই। এর মধ্যে স্থানীয় চাহিদা কমলে জিডিপি কমে যাবে। তাঁর মতে, ব্যবসায়ীরা মধ্যম আয়ের দেশ থেকে উন্নয়নশীল

দেশে উন্নীত হতে চায় না, কারণ কোটা সুবিধাসহ বেশ কিছু সুযোগ কমে আসবে। কিন্তু কয়েক বছর অপেক্ষা করলে কি খুব বেশি পরিবর্তন আসবে? মনে হয় না। ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। এর মধ্যে সূচকগুলোর উন্নতি হলে আমরা উন্নয়নশীল দেশ হতে পারি। পরিস্থিতির উন্নতি না হলে সময় পেছানো যেতে পারে। তবে একটা কথা শুনতে হবে, তিনি (শেখ হাসিনা) বলবেন, সোনার সংসার রেখে এসেছি তা ধ্বংস করে দিয়েছে, উন্নয়নশীল দেশ হতে পারল না। কিন্তু দেশের অর্থনীতি যে কোন অবস্থা রেখে গেছেন, তা বলবেন না। আমলা, ব্যবসায়ী আর রাজনীতিবিদদের একটা দুষ্ট চক্র তৈরি করা হয়েছিল। মাত্র একজন ব্যবসায়ী ৫০ হাজার কোটি টাকার

ঋণখেলাপি, এটি ভাবা যায়? ৯ শতাংশ প্রবৃদ্ধি ধরে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হয়েছে, যার অর্ধেকের বেশি অলস বসিয়ে রাখতে হয়। এভাবে তথ্য উপাত্ত কারসাজি করে দেশের অর্থনীতি ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে। অনুষ্ঠানে সাবেক ও বর্তমান কূটনীতিকরা অংশ নেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা বেড়েছে ৪১ শতাংশ: পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ, বেড়েছে অর্থপাচার কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের