বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৫

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৫ |
পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনার ঘোষণা দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন। রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করার পরিকল্পনা ঘোষণা দিয়েছেন। তিনি জানান, এই উদ্যোগ ভ্রমণ ও সংযোগ সহজতর করার পাশাপাশি পর্যটন, শিক্ষা এবং বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধি করবে। হাইকমিশনার আরও উল্লেখ করেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও গভীর হবে। তিনি বাংলাদেশের মতপ্রকাশের স্বাধীনতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন,

সামাজিক যোগাযোগমাধ্যম তরুণ প্রজন্মকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করেছে, যা দেশের মুক্ত মতামত প্রকাশের সংস্কৃতিকে আরও শক্তিশালী করেছে। এছাড়া তিনি খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে স্বাস্থ্যসেবা এবং শিল্প খাতে বিনিয়োগের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরেন এবং ব্যবসায়ীদের এসব ক্ষেত্রে বিনিয়োগের আহ্বান জানান। হাইকমিশনার আরও জানান, পাকিস্তানে বাংলাদেশি পণ্যের চাহিদা রয়েছে এবং চট্টগ্রাম ও করাচি বন্দর ব্যবহার করে জাহাজপথে দুই দেশের মধ্যে বাণিজ্য চলছে। যদিও এর পরিমাণ এখনও তুলনামূলকভাবে কম। তিনি বাংলাদেশের আসন্ন নির্বাচন প্রসঙ্গে কথা বলেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ ১০ জনের সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা বেলিংহ্যামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত