ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
হালান্ডকে আটকানো নিয়ে যা বললেন ব্রাজিল কোচ
অবসরের ঘোষণা দিলেন নেইমার
উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’
‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’
বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে বৃষ্টি, ৪টায় মাঠ পরিদর্শন
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ ও পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে। দু’দলেরই বিদায় নিশ্চিত হয়ে গেছে। নিয়ম রক্ষার ম্যাচেও হানা দিয়েছে।
বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচটি বাংলাদেশ সময় ৩টায় শুরু হওয়ার কথা ছিল। তবে সংবাদ মাধ্যম জানিয়েছে, বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস সম্ভব হয়নি। ৪টায় মাঠ পরিদর্শনের সময় নির্ধারণ করেছেন দুই আম্পায়ার।
পিন্ডিতে দুপুর থেকে বৃষ্টি ছিল। ওই বৃষ্টি থামায় মাঠ পরিচর্যার কাজও শুরু হয়েছিল। তবে পুনরায় গুড়িগুড়ি বৃষ্টি আসায় উইকেটের কাভার তোলা হয়নি।
এর আগে রাওয়ালপিন্ডিতে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচেও দুপুরের পর থেকে বৃষ্টি বেড়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য
সরকার, তানজিদ তামিম, নাজমুল শান্ত, মেহেদী মিরাজ, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ হাসান, মুস্তাফিজুর রহমান। পাকিস্তানের সম্ভাব্য একাদশ: উসমান খান, কামরান ঘুলাম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আঘা, তায়িব তাহির, খুশদিল শাহ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, আবরার আহমেদ, মোহাম্মদ হাসনাইন।