বাংলাদেশ দলেরই আমাকে প্রয়োজন আছে: সাকিব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ August, ২০২৬

বাংলাদেশ দলেরই আমাকে প্রয়োজন আছে: সাকিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ August, ২০২৬ |
রাজনৈতিক কারণে নির্বাসনে থাকায় থেমে আছে সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ার। দেশেই আসতে না পারা সাবেক অধিনায়ককে বাংলাদেশের হয়ে খেলতে না দেখার সম্ভাবনাই বেশি। তবে ২০২৭ বিশ্বকাপের কথা চিন্তা করলে সাকিব নিজে মনে করেন, দলের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দলেরই তার প্রয়োজন আছে। কদিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে হাজির হয়ে আলোচনার জন্ম দেন সাকিব। আওয়ামিলীগের প্রতি আবারও আনুগত্য প্রকাশ করেন তিনি। এতে ফের ক্ষুব্ধ হয় বর্তমান ক্ষমতাসীন বিএনপি। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান সাকিবকে তারা কোনভাবেই আর দেশে ঢুকতে দেবেন না। এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কায় বসে ফ্রি ল্যান্স ক্রীড়া সাংবাদিক সাইদুজ্জামানকে সাক্ষাৎকার দেন সাকিব। তার ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে

অকপটে বলেন, ‘২০২৭ বিশ্বকাপে আমার সম্ভাবনা আছে কিনা জানি না, তবে দলে আমার প্রয়োজনীয়তা আছে এটা জানি। সেটা আমি বলতে পারি।’ ‘শতভাগ আত্মবিশ্বাস আছে (নিজেকে নিয়ে)। এটা তো আমি দেখছি যে দলে আমার প্রয়োজনীয়তা আছে। আমার দরকার আছে কিনা এটা ইয়ে না, আমার বাংলাদেশ দলে দরকার আছে। এটা আমি বুঝতে পারছি। অন্তত ২০২৭ সালের বিশ্বকাপ কিংবা ওয়ানডে সংস্করণে।’ সাকিব মনে করেন বর্তমানের বাংলাদেশের ওয়ানডে দলের ভারসাম্য আদর্শ না। এই ভারসাম্য নিয়ে ২০২৭ বিশ্বকাপে দল খুব ভালো ফল না করার সম্ভাবনাই বেশি। দলের ভারসাম্য ঠিক রাখতে তাকে ওয়ানডে দরকার বাংলাদেশের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান