বাংলাদেশ আতঙ্কে ভারত, সীমান্তে বাড়াল নিরাপত্তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মে, ২০২৫

আরও খবর

দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না

রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়

‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩

২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে?

রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা

আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি

শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম

বাংলাদেশ আতঙ্কে ভারত, সীমান্তে বাড়াল নিরাপত্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মে, ২০২৫ |
বাংলাদেশ-ভারত সীমান্তের কাছে বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ভারত। এর অংশ হিসেবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাথে সমন্বয় করে সীমান্তের সংবেদনশীল নানা এলাকায় যৌথ টহল শুরু করেছে রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ)। শুক্রবার (২ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ভারতের সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) এবং সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে সমন্বয় করে এই যৌথ টহল দেয়া হচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। ওই প্রতিবেদনে বলা হয়, এমন পদক্ষেপের লক্ষ্য হলো সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং বাংলাদেশের সীমান্তর্বর্তী এলাকায় রেলওয়ে সম্পদ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা। আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি রেলপথে নজরদারি বৃদ্ধি এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধ করার জন্য আরপিএফ, জিআরপি এবং বিএসএফের এই

যৌথ টহল ব্যবস্থা চালু হয়েছে। প্রতিবেদন মতে, বাংলাদেশ-ভারত সীমান্ত সংলগ্ন সেক্টরগুলোতে ‘বিশেষ মনোযোগ’ দিয়ে এনএফআরের অধীনে বিভিন্ন বিভাগে যৌথ টহল পরিচালনা করা হচ্ছে। এনএফআর সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলছে, আরপিএফ, জিআরপি এবং বিএসএফের দলগুলো রেলওয়ে অবকাঠামোর নিবিড় পর্যবেক্ষণের পাশাপাশি ওই এলাকায় হস্তক্ষেপ, অনুপ্রবেশ বা সম্ভাব্য হুমকির লক্ষণ খতিয়ে দেখছে এবং এই অঞ্চলে রেলওয়ে নিরাপত্তা ব্যবস্থার সামগ্রিক প্রস্তুতি যাচাই করেছে। প্রতিবেদন মতে, গত বছর শেখ হাসিনার শাসনের পতনের পর থেকে বাংলাদেশ সীমান্তের কাছে উত্তর-পূর্বের বিভিন্ন রেলস্টেশনে ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে বেশ কয়েকজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। ওই অঞ্চলটিকে রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে ভারত ও বাংলাদেশের মধ্যে অবৈধ চলাচলের জন্য ব্যবহার করে আসছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ দিনাজপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম শ্যুটার আসিফের পর ক্রিকেটার নাঈম: বিএনপি আমলে দুই ক্রীড়াবিদকে পুলিশি নির্যাতন ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে?