‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষার আহ্বান’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ December, ২০২৪

আরও খবর

ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা

ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা

আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত

নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা

ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ

আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন

বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?

‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষার আহ্বান’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ December, ২০২৪ |
ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আগামীকাল থেকে বিজয়ের মাস ডিসেম্বরের যাত্রা শুরু হচ্ছে। ডিসেম্বর মাস বাংলাদেশের ইতিহাসের অন্যতম গৌরবময় মাস, যেখানে বাঙালি জাতি স্বাধীনতার স্বাদ লাভ করেছিল। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতা অর্জন করে বাঙালি জাতি, যা ছিল হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভাঙার মাইলফলক। এ উপলক্ষে শনিবার (৩০ নভেম্বর) এক বিবৃতিতে বাহাউদ্দিন নাছিম বলেন, “বিজয়ের মাসের এই শুভক্ষণে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদ এবং ২ লাখ সম্ভ্রমহারা মা-বোনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।” তিনি বলেন, "দখলদার পাকিস্তানি ঔপনিবেশবাদের অর্গল ভেঙে স্বাধীন বাংলাদেশের

উত্থান ঘটে।" বাহাউদ্দিন নাছিম আরও বলেন, “তিন বছরের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে কার্যকর রাষ্ট্রে পরিণত করেছিলেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করা হয়, এবং তার পর বাংলাদেশের উন্নয়ন স্থবির হয়ে যায়।” তিনি দেশে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “আজকের বাংলাদেশের দিকে তাকালে বোঝা যায়, যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলা কতটা কঠিন ছিল। তবে আজ একটি অগণতান্ত্রিক, ফ্যাসিস্ট সরকার দেশ পরিচালনা করছে।” বাহাউদ্দিন নাছিম বলেন, বর্তমান শাসক দল সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, এবং সমগ্র জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে। “সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা হয়েছে, সংখ্যালঘুদের ওপর হামলা বেড়েছে, এবং দেশে

সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করা হচ্ছে,” বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, “ফ্যাসিস্ট ইউনূস সরকার, যা বিএনপি-জামাতের নেতৃত্বে পরিচালিত হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিচ্ছে।” নাছিম আরো বলেন, “বিজয়ের মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করা উচিত, এবং রাজবন্দীসহ সকল রাজনৈতিক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দেওয়া উচিত।” তিনি দেশের জনগণকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আজকের বাংলাদেশ মুক্তিযুদ্ধের আদর্শের বিপরীত দিকে যাচ্ছে। বিজয়ের মাসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই অপচেষ্টা রোধ করতে হবে।” নাছিমের এই বিবৃতি মূলত দেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর গভীর উদ্বেগ প্রকাশ এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে একটি রাজনৈতিক

বার্তা প্রদান করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান