ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ভারতীয় মালিকানাধীন দল দুবাই ক্যাপিটালসেই থাকছেন মোস্তাফিজ
বাংলাদেশ সফরে না এসে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলবে ভারত
বাংলাদেশ দলেরই আমাকে প্রয়োজন আছে: সাকিব
আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের
‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের
বেতন দিচ্ছে না বাফুফে, ফেসবুকে ব্রিটিশ কোচ লিখলেন, ‘খুব ভয়ে আছি’
রোনালদোর বিয়ের গুঞ্জনে গির্জার সামনে শত শত মানুষ
বাংলাদেশের বিপক্ষে নামার আগের দিনই একাদশ জানিয়ে দিল অস্ট্রেলিয়া
ডারউইনে বাংলাদেশের বিপক্ষে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচের জন্য চূড়ান্ত একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অধিনায়ক প্যাট কামিন্স নিশ্চিত করেছেন, ডারউইনের মারারারা স্টেডিয়ামে বৃহস্পতিবারে শুরু হতে যাওয়া এই টেস্টে পূর্ণ শক্তির শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে স্বাগতিকরা।
অস্ট্রেলিয়ার ঘোষিত এই একাদশে খুব বেশি চমক নেই। তবে অলরাউন্ডার ক্যামেরন গ্রিন এবং বিউ ওয়েবস্টার—উভয়েই জায়গা করে নিয়েছেন।
পেস আক্রমণে অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে থাকছেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড। স্পিন বিভাগের দায়িত্ব যথারীতি অভিজ্ঞ নাথান লায়নের কাঁধে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা অজিদের এই পূর্ণ শক্তির একাদশে স্থান পাননি ব্যাক-আপ পেসার স্কট বোল্যান্ড ও উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিস। ওপেনিংয়ে ট্র্যাভিস হেডের সঙ্গী
হিসেবে থাকবেন জেক ওয়েদারল্ড এবং তিন নম্বরে নামবেন মার্নাস লাবুশেন। অস্ট্রেলিয়া একাদশ: জেক ওয়েদারল্ড, ট্র্যাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), বিউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন, জশ হ্যাজলউড।
হিসেবে থাকবেন জেক ওয়েদারল্ড এবং তিন নম্বরে নামবেন মার্নাস লাবুশেন। অস্ট্রেলিয়া একাদশ: জেক ওয়েদারল্ড, ট্র্যাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), বিউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন, জশ হ্যাজলউড।



