বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে কিভাবে ফ্যাসিবাদ হটাতে হয়: পিনাকী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ November, ২০২৪

বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে কিভাবে ফ্যাসিবাদ হটাতে হয়: পিনাকী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ November, ২০২৪ |
জুলাই-আগস্ট আন্দোলন ও গণঅভ্যূত্থানের আলোচিত ব্যক্তিত্ব, স্যোশাল অ্যাকটিভিস্ট এবং ফ্রান্স প্রবাসী পিনাকী ভট্টাচার্য বলেছেন, ‘ভারতের সরকারকে আমি বলে দিতে চাই, আপনারা হাসিনার সরকারকে আপনাদের রাজনৈতিক এবং কুটনৈতিক সমর্থন দিয়ে টিকিয়ে রেখেছিলেন। বাংলাদেশের জনগন এটা ভুলবে না। তিনি আরও বলেন, বাংলাদেশের জনগন দেখিয়ে দিয়েছে কীভাবে বিপ্লব দেখতে হয়, কীভাবে ফ্যাসিবাদ হটাতে হয়, কীভাবে রক্ত দিতে হয়, কীভাবে বন্দুকের গুলির সামনে বুক চিতিয়ে দাড়াতে হয়। আমরা আঠারো কোটি জনগন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা রক্ষা করার জন্য আবু সাইদের মতো বুক চিতিয়ে দাড়াবো ভবিষ্যতে।’ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত একটি ভিডিওতে কোনো এক জনসমাবেশে (প্রবাসে) তাঁকে এসব কথা বলতে দেখা

যায়। আওয়ামী শাসনের উপর পিনাকী ভট্টাচার্য ব্যাপক ক্ষ্যাপা। বাংলাদেশের তরুণদের মাঝে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। বাংলাদেশের বিশাল একটি তরুণ প্রজন্ম তার ভিডিও দেখার জন্য উন্মুখ হয়ে থাকেন। বলা হয়ে থাকে বাংলাদেশে এখন সবচেয়ে ট্রেন্ডি হলেন কিনাকী ভট্টাচার্য। ফ্যাসিবাদ বিরোধী তার প্রত্যেকটি বক্তব্যই এখন ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। বস্তুত পিনাকী ভট্টাচার্য রেফারেন্স ও যুক্তি দিয়ে সরকারের বিস্তারিত সমালোচনা করেন। তার বলার ভঙ্গি অসাধারণ। একজন সুবক্তাও বটে। তিনি কথা বলেন বাংলাদেশের জনগণের মনের ভাষায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং