বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড ঘোষণা, আছে ২ চমক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড ঘোষণা, আছে ২ চমক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫ |
অবশেষে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড ঘোষিত হলো। এই স্কোয়াডে আছে দুই চমক। লিটন দাস আর শরিফুল ইসলামকে রাখা হয়নি এই স্কোয়াডে। তামিম ইকবাল নিজেকে সরিয়ে নিয়েছিলেন এক দিন আগেই। সাকিব আল হাসানকে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য বড় বাধার মুখে পড়তে হয়। শুধু ব্যাটার হিসেবে তাকে খেলানোর পথে হাঁটেনি বিসিবি। বিষয়গুলো আগেই জানা ছিল, তাই চমক হিসেবে আসেনি এগুলো। চমকে হয়ে এসেছে লিটন দাস আর শরিফুল ইসলামের বাদ পড়াটা। শেষ এক বছর ধরে লিটন দাসের ব্যাট হাসেনি তেমন। সাদা বলের ক্রিকেটে তার ফিফটি মোটে একটা। সেই ফিফটি নিয়েও আছে বেশ সমালোচনা। আফগানিস্তানের বিপক্ষে সেদিন ইনিংসের আদ্যন্ত ব্যাট করলেও দল জেতেনি, ম্যাচটা হেরে

সেমিফাইনালের আশাও শেষ হয়ে যায়। চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ওয়ানডে ফরম্যাটে। সেই ফরম্যাটে আরও বিবর্ণ লিটন। ৫ ইনিংস ব্যাট করে করেছেন মোটে ৬ রান। বিপিএলেও খারাপ ফর্ম যাচ্ছিল তার। সবশেষ ম্যাচে যদিও ৭৩ রানের ইনিংস খেলে দলকে বড় রান এনে দিয়েছিলেন। তবে তার আগে টানা তিন ইনিংসে তিনি আউট হয়েছেন এক অঙ্কে। এমন ফর্মের কারণে তার ওপর ভরসা রাখেননি নির্বাচকরা। তার বিদায়ের ফলে স্কোয়াডে সুযোগ পেলেন অনভিষিক্ত পারভেজ হোসেন ইমন। জাতীয় দলের হয়ে ৭ টি-টোয়েন্টি খেলে ফেললেও তিনি ওয়ানডে ম্যাচ খেলেননি একটাও। তবে এরপরও লিটনের জায়গায় তাকেই বিবেচনায় রেখেছেন নির্বাচকরা। এদিকে শরিফুল ইসলামও একই কারণে বাদ পড়েছেন। শেষ এক বছরে সাদা বলে তার গড়

৪০ এরও বেশি। এ সময়ে পেস ইউনিট আলো ছড়ালেও তিনি ছিলেন বিবর্ণ। সে কারণে তাকে স্কোয়াডে রাখা হয়নি। তার জায়গায় দলে ঢুকেছেন নাহিদ রানা। এছাড়া হাসান মাহমুদেরও জায়গা হয়নি এই স্কোয়াডে। সব মিলিয়ে ১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াডে ৪ পেসার ও ৩ স্পিনার আছেন। পেসার ৪ জন হলেন– তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব। মেহেদি হাসান মিরাজের সঙ্গে স্কোয়াডে আছেন আরও দুই স্পিনার– নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। বাংলাদেশের স্কোয়াড– তানজীদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম

হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম