বাংলাদেশের কাছে কেন হেরেছে পাকিস্তান, জানালেন অশ্বিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশের কাছে কেন হেরেছে পাকিস্তান, জানালেন অশ্বিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৪ |
ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি পাকিস্তান। দুই টেস্টই হেরে হয়েছে ধবলধোলাই। এই সিরিজ হারের কারণ খুঁজতে এখন গলদঘর্ম হচ্ছে পাকিস্তান ক্রিকেট সংশ্লিষ্টরা। তবে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছেন পাকিস্তানের ভরাডুবির কারণ। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন জানিয়েছেন, শান মাসুদ অধিনায়ক ভালো হতে পারেন, তবে ড্রেসিংরুম নিয়ন্ত্রণে রাখার শিল্প তার জানা নেই। ক্রিকেটার শান মাসুদে আস্থা থাকলেও তার নেতৃত্বে ব্যাপক ঘাটতি লক্ষ্য করেছেন এই ভারতীয় স্পিনার। অশ্বিন বলেছেন, ‘শান মাসুদের জন্য খুব খারাপ লেগেছে। সে খুব বুদ্ধিদীপ্ত ক্রিকেটার। আমি তাকে চিনি। অনেক বুদ্ধিদীপ্ত কথা বলে। অধিনায়ক হিসাবে ভালো হতেই পারে। কিন্তু

এই পাকিস্তান দলকে সামলানো বেশ কঠিন। পাকিস্তানের অন্যতম সেরা ক্রিকেটার বাবর আজম সেই দলে রয়েছে। ড্রেসিংরুম নিশ্চিত ভাবেই ঠিক নেই।’ তবে পাকিস্তানের হারের কারণ হিসেবে শুধু দলটির ড্রেসিংরুমের কোন্দলকেই একমাত্র কারণ মনে করেন না অশ্বিন। বরং বাংলাদেশকেও যথাযথ কৃতিত্ব দিতে হবে বলে ভাবনা তার, ‘বাংলাদেশ অনেক পরিশ্রম করে জিতেছে। তাদের কৃতিত্ব কেড়ে নেওয়ার প্রশ্নই ওঠে না। গত বছর আমরা বাংলাদেশে গিয়েই বুঝেছিলাম ওরা কতটা কঠিন দল। মুশফিকুর রহিম, মেহেদি হাসানের মতো অভিজ্ঞ ক্রিকেটারেরা দলে আছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম অবসরের ইঙ্গিত দিলেন মার্তিনেজ? ভারতে অনুমোদন পেল ডেঙ্গু টিকা ‘মার্কিন-ইরান সংঘাতে জড়াতে অনিচ্ছুক ইসরাইল’ আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই বন্যার্তদের পাশে দাঁড়াতে গাইবেন রুনা লায়লা বিশ্বকাপ ফাইনাল শেষের অনভিপ্রেত নাটকে কাঠগড়ায় আর্জেন্টিনা চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের ঢাবিতে জুনিয়র শিক্ষার্থীকে মেরে গেস্টরুম নিতে রুমে ডাকলেন “মোস্ট সিনিয়র” ইতিহাসকে হারাতে পারবেন কি ট্রাম্প? ইরান যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি এখন অনিশ্চয়তায় ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ