বাংলাদেশের ঋণমান কমিয়ে বি-২’তে নামাল মুডিস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৪

বাংলাদেশের ঋণমান কমিয়ে বি-২’তে নামাল মুডিস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৪ |
বাংলাদেশের ঋণমান কমিয়ে বি-২’তে নামাল মার্কিন রেটিং এজেন্সি মুডিস। এর ফলে প্রতিষ্ঠানটির পূর্বাভাসের অবনতি ঘটেছে। সোমবার (১৮ নভেম্বর) মুডিস তাদের নতুন রেটিং প্রকাশ করেছে। বাংলাদেশের রেটিং কমানো নিয়ে মুডিস বলছে, সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার পর সরকার পরিবর্তনের ফলে উচ্চ রাজনৈতিক ঝুঁকি বাড়ছে। এ ছাড়া নিম্ন প্রবৃদ্ধি সরকারের তারল্যের ঝুঁকি, বৈশ্বিক ভঙ্গুরতা এবং ব্যাংকিং খাতের ঝুঁকিও বাড়িয়েছে। সংস্থাটি বলছে, চলমান রাজনৈতিক অনিশ্চয়তা এবং দুর্বল প্রবৃদ্ধি বাংলাদেশকে ঘাটতি পূরণের জন্য স্বল্পমেয়াদি অভ্যন্তরীণ ঋণের ওপর ক্রমেই নির্ভরশীল করছে। এর ফলে তারল্য ঝুঁকি বাড়ছে। মুডির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে রেমিট্যান্সপ্রবাহ এবং উন্নয়ন অংশীদারদের কাছ থেকে পাওয়া ঋণের পরিমাণ বাড়ছে। তারপরও গত কয়েক বছরে রিজার্ভের স্থিতিশীলতা কমায়

বাহ্যিক কিছু আশঙ্কার ঝুঁকি রয়ে গেছে। উচ্চ সামাজিক ঝুঁকির পাশাপাশি সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ না থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাম্প্রদায়িকতার উত্থানও রাজনৈতিক ঝুঁকি আরও বাড়িয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশে সাম্প্রতিক বিক্ষোভ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খারাপ হওয়ার ফলে দেশটির ভেতরে চাহিদা-সরবরাহ চেইন বিঘ্নিত হচ্ছে। এর ফলে এই ঝুঁকিগুলো তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে রপ্তানি খাতে। এর কারণে তৈরি পোশাক খাতে সম্ভাবনা কমে গেছে। মুডিস আরও বলছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিশদ সংস্কারের এজেন্ডা নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ। যদিও তারা তা কার্যকর করতে পারবে কি না, তা অনিশ্চিত। অন্তর্বর্তী সরকার যদি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও উচ্চ বেকারত্ব মোকাবিলাসহ দ্রুত কিছু কাজ না করতে পারে, তবে সংস্কারকাজে

চ্যালেঞ্জ আরও বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক