বাংলাদেশী কাঠুরিয়াকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি, সীমান্তে উত্তেজনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫

বাংলাদেশী কাঠুরিয়াকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি, সীমান্তে উত্তেজনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫ |
বাংলাদেশী কাঠুরিয়াকে সীমান্ত চৌকি নিয়ন্ত্রন নেয়া মিয়ানমার বিদ্রোহী আরকান আর্মি কতৃর্ক ধরে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ-মিয়ানমারের নাইক্ষ্যংছড়ি সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। সীসান্তের লোকজন দফায় দফায় মিটিং করে ঘটনার পর থেকে বাংলাদেশ সীমান্ত রক্ষী বিজিবি নানা তৎপরতা চালাচ্ছে তাকে ফেরত আনতে। পক্ষান্তরে বিদ্রোহীদের পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যায় নি বলে জানিয়েছেন বিজিবি। ১১বিজিবি অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্ণেল কপিল উদ্দিন কায়েস বলেছেন,ঘটনাটি জানার পর থেকে নিজ অবস্থান থেকে তাকে ফেরৎ আনতে নানা তৎপরতা চালাচ্ছে বিজিবি। যেহেতু দু'দেশের বিষয় সুতারাং সহজেই এটি শেষ হচ্ছে না। স্থানীয় ওয়ার্ড মেম্বার শামশুল আলম বলেন, গত ১০ এপ্রিল সোমবার সকালে বাগান পাহারাদার ও কাঠুরিয়া

মুফিজুর রহমান (২৭) কে মিয়ানমার বিদ্রোহী গোষ্টি আরকান আর্মি ( এএ) ধরে নিয়ে গেছে। একদল কাঠুরিয়ার সামনেই তাকে ধরে নিয়ে যায় তারা। বর্তমানে তার পরিবারের মাঝে চরম অশান্তি বিরাজ করছে। মুফিজুর রহমানের স্ত্রী কান্না জড়িত অবস্থায় জানান,ঘটনার দিন সকালে লবন দিয়ে ভাত খেয়ে তার স্বামী কাঠ কাটতে যায়। আজ ৭ দিন তার স্বামী এখনও ফেরৎ আসে নি। তিনি আরো বলেন তার ২ টি সন্তান। ১ টি ৩ বছরের আরেকটি গর্ভে। পৃথিবীতে তার আর কেউ নেই। স্বামী কে সে ফেরৎ চায়। দেশের প্রধান উপদেষ্টার কাছে তার মিনতি তার স্বামীকে ফিরিয়ে আনা হউক। বারবার মুর্ছা ৬০ বয়সী মা নুরজাহান বেগম এ প্রতিবেদককে বলেন,তার ৫ মেয়ে

১ ছেলে। সে শ্রমিকের কাজ করে তাদের ভরণপোষণ জোগায়। ঘটনার দিন তাকে সালাম করে দোয়া চেয়ে বাড়ি থেকে তার ছেলে মুফিজ বাড়ি থেকে বের হয়ে পিতার করা বাগান পাহারা ও কাঠ আনতে যায়। এ পর্যন্ত সে ফিরে আসে নি। সে না আসলে মা হিসেবে তার বেঁচে থাকার দরকার নেই। তিনি সরকার বাহাদুরের কাছে তার সন্তানকে ফেরৎ আনার ব্যবস্থা চায়। স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম আবু তাহের ও জসিম উদ্দিন বলেন,মুফিজ এলাকার সবচাইতে ভাল ছেলে। সে চোর-ডাকাত-সন্ত্রাসী নয়। তার চৌদ্দ গোষ্টি বাংলাদেশী। সেও বাংলাদেশী। বার্মার বিদ্রোহীরা কেন তাকে ধরে নিযে গেছে তা তারা বুঝে উঠতে পারছে না। গত ১০ এপিল থেকে সে আরকান আর্মির হাতে বন্দি

রয়েছে। তারা এ-ও বলেন, মুফিজকে ধরে নিয়ে যাওয়ার পর থেকে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। তারা এ সীমান্তের বৃহত্তর ৩ গ্রামের কযেক হাজার মানুষ ফুঁসে উঠেছে। গত সোমবার এ সীমান্তের ফুলতলী স্কুল মাঠে সভা করে সীমান্তে কোন ধরণের যোগাযোগে সহায়তা না করার ঘোষণা দেন। মাইকিং করে দিয়ে যোগাযোগ বন্ধ ও মুফিজুর রহমানকে ফেরৎ চেয়ে প্রতিবাদ সমাবেশ করে। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: মাজহারুল ইসলাম চৌধুরী এ প্রতিবেদককে বলেন,বিষয় তিনি জানলেও আনুষ্ঠানিকভাবে তার বলা ঠিক হবে না। তবে এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় লিখিত অভিযোগ করতে ভূক্তভেগীকে পরামর্শ দেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়