বাঁধন, আপনার উদ্দেশ্যে খোলা চিঠি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ September, ২০২৬

বাঁধন, আপনার উদ্দেশ্যে খোলা চিঠি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ September, ২০২৬ |
বাঁধন, আপনাকে পানি ছুঁড়ে মারায় আপনি যদি আহত হয়ে থাকেন, তবে শোক প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আপনাকে জুলাইজঙ্গী বলে তিরস্কার করায় যদি আহত হয়ে থাকেন, তবে দুঃখ প্রকাশ করছি। বাঁধন, দয়া করে কিছু মনে করবেন না। হয়ত যে ছেলেগুলো আপনাকে পানি ছুঁড়ে মেরে ও বকা দিয়ে আহত করেছে, তাদের স্ত্রী সন্তান আছে দেশে। তাদের ছেড়ে বিদেশে চলে আসতে হয়েছে ইউনুস-বিএনপি-জামাতের হত্যা চেষ্টার ভয়ে। হয়ত তাদের বাড়ি দখল হয়ে গেছে, হয়ত মুদি দোকানটা পুড়িয়ে দিয়েছে কোন সন্ত্রাসী। হয়ত বিদেশ পালিয়ে আসবার আগে তাদের মাসের পর মাস না খেয়ে এক জেলা থেকে আরেক জেলায় ঘুরে বেড়াতে হয়েছে। হয়ত তার ভাইকে হত্যা করা হয়েছে ছাত্রলীগ

করবার অপরাধে। হয়ত বাবাকে জুতোর মালা পরিয়ে রাস্তায় ঘোরানো হয়েছে মুক্তিযোদ্ধা হওয়ায়। হয়ত তাকে আর অনার্স পরীক্ষাটা দিতে দেয়নি ছাত্রদল-শিবিরের সন্ত্রাসীরা । হয়ত তার বোনকে এখনও যুবদলের নেতার অফিসে মাসিক হাজিরা দিয়ে ধ*র্ষ*নের শিকার হতে হচ্ছে স্রেফ বাবা-মাকে বাঁচিয়ে রাখবার জন্যে। হয়ত সে চোখের সামনে পুলিশ ফাঁড়ি পু*ড়ি*য়ে দিতে দেখেছে। দেখেছে গ*র্ভব*তী পুলিশ অফিসার হাত জোড় করেও মাফ পায়নি জুলাই যোদ্ধাদের হাত থেকে। পু*ড়ি*য়ে মা*র*তে দেখেছে গ*র্ভ*বতী পুলিশ অফিসারকে তার সন্তানসহ। হয়ত তার পরিচিত কেউ বাংলাদেশের অন্যতম সফল প্রতিষ্ঠান গাজী টায়ার্সে কাজ করত। মালিক আওয়ামী লীগ করবার কারণে সেই পরিচিত ব্যক্তিসহ ২০০ জনকে কারখানার ভেতর পু*ড়ি*য়ে মেরেছে জুলাইজঙ্গীরা। দয়া করে কিছু মনে

করবেন না, বাঁধন। হয়ত তার সংগঠনের বোনদের ধানমন্ডি ৩২ এ ফুলের মালা দিতে যাওয়ায় রাস্তায় ক্যামেরার সামনে পোষাক ছিঁড়ে নির্যাতন করা হয়েছে। হয়ত ছাত্রলীগের কোন সাবেক নেত্রী যার কোলের বাচ্চাকে ছিনিয়ে নিয়ে তাকে থানায় আটকে রেখেছে মাসের পর মাস; ছিল এদেরই কারও বোন, কারও স্ত্রী। হয়ত রাজশাহীর মাসুদ যখন তার সন্তানের জন্য ওষুধ কিনতে গিয়েছিল তখন শিবিরের কর্মীরা তাকে রগ কেটে হত্যা করে – সেটি সহ্য করতে পারেনি আপনার উপর পানি ছুঁড়ে মারা ছেলেটি। হয়ত ধানমন্ডি ৩২ এর ভাঙা ইট-পাথরের ধ্বংসাবশেষ প্রবাসে টিভিতে দেখে হাউ মাউ করে কেঁদেছে সবাই মিলে। হয়ত এদের কারও শিশু সন্তান মারা গেছে হামে, বিনা চিকিৎসায়। হয়ত বৃদ্ধা

মা বিদ্যুতের অভাবে রাতে ঘুমুতে পারেন না। বড় ভাইয়ের চাকরি চলে গেছে তার ছাত্রলীগ করার কারণে। হয়ত হাসপাতালে হাতকড়া লাগানো নেতার লাশের ছবি দেখে আর স্বাভাবিক থাকতে পারেনি ওরা। বাঁধন, আপনার উপর পানি ছুঁড়ে মারায় প্রতিবাদ করছি আমি। আপনাকে দেশের সাথে বেঈমানি করায় তিরস্কার করেছে বলে দুঃখ প্রকাশ করছি আমি। – কিন্তু আপনি কি বঙ্গবন্ধু বাড়ি পুড়িয়ে দেবার প্রতিবাদ করেছিলেন? – করেছিলেন প্রতিবাদ নারী গর্ভবর্তী পুলিশকে আগুনে পুড়িয়ে মারার? – রাস্তায় নেমেছিলেন যখন হাজার হাজার পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হলো? – শাহবাগে গিয়েছিলেন যখন ঘৃণ্য ইনডেমনিটি আইন পাশ করে জুলাই-অগাস্ট ২০২৪ এর সকল হত্যাকান্ডের আসামীদের প্রতিরক্ষা দেয়া হয়? – আপত্তি করেছিলেন রাতের আঁধারে সকল

জঙ্গীদের জেল থেকে মুক্ত করায়? – আপনারই সহকর্মী আরিফিন শুভকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করায় মিডিয়া থেকে ত্যাজ্য করায়? – প্রতিবাদ জানিয়েছিলেন দেশসেরা ক্রিকেটার সাকিবকে দেশান্তরী করায়? – মাশরাফির বাড়ি পুড়িয়ে দেয়ায়? – কোন কারণ ছাড়া ব্যারিস্টার সুমনকে জেলে ভরায়? আপনি আওয়ামী লীগের সময় সকল সুযোগ সুবিধা নিয়েছেন বাঁধন। আমি তখন ক্যানাডা সরকারের স্কলারশিপের টাকায় পড়ালেখা করি। মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রা বাস-ট্রেন পাল্টে ১ ঘণ্টা দূরের দোকানে যাই হালাল মুরগি কিনতে। আমরা সবসময় বঞ্চিতদের কাতারে ছিলাম, এখনও বঞ্চিতদের জন্য লিখি। আমাদের ক্ষমা করবেন। আপনারা আওয়ামী লীগের সুবিধা নিয়েছেন। জুলাইতে দেশদ্রোহীতা করেছেন। আপনাদেরই জীবন। তবু, আপনি নায়িকা মানুষ। ছাত্রলীগের ভাইটির পানি ছুঁড়ে মারবার ভয়ানক অপরাধ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। দয়া

করে কিছু মনে করবেন না বাঁধন। কিছু মনে করবেন না… নির্যাতিত নিপীড়িত ১৮ কোটি বাংলাদেশীর পক্ষে, বিনীত, শামীম আহমেদ কানাডা। সেপ্টেম্বর ৭, ২০২৬

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব