বহুমুখী সংকটে শিল্পখাত, টিকে থাকার লড়াইয়ে ধুঁকছে সিমেন্টসহ উৎপাদন খাত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ April, ২০২৬

বহুমুখী সংকটে শিল্পখাত, টিকে থাকার লড়াইয়ে ধুঁকছে সিমেন্টসহ উৎপাদন খাত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ April, ২০২৬ |
অর্থনীতির বিদ্যমান চাপের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ভোক্তা চাহিদার মন্দা। নিত্যপ্রয়োজনীয় নয়—এমন পণ্যে ব্যয় কমিয়ে দিচ্ছেন ক্রেতারা। ফলে টিস্যু ও টয়লেট্রিজের মতো পণ্যের ব্যবহার কমে গেছে, যা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর নগদ প্রবাহকে আরও সংকুচিত করছে। একাধিক সংকটের সম্মিলিত প্রভাব এখন স্পষ্ট হয়ে উঠছে শিল্প খাতে। এর প্রকট উদাহরণ সিমেন্ট শিল্প। খাত-সংশ্লিষ্টরা জানান, সিমেন্ট উৎপাদনের প্রধান কাঁচামাল—ক্লিংকার, লাইমস্টোন ও জিপসামের প্রায় পুরোটাই আমদানিনির্ভর। এর বড় অংশ আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। তবে চলমান আঞ্চলিক সংঘাতের কারণে গত প্রায় দুই মাস ধরে ওই অঞ্চল থেকে সরবরাহ ব্যাহত হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে জাহাজ ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধি, যা আমদানি ব্যয়কে আরও বাড়িয়ে দিয়েছে। একই সময়ে জ্বালানিনির্ভর উৎপাদন

ব্যবস্থার কারণে ডিজেল সংকটে বারবার উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে কারখানাগুলোকে। পরিবহন সংকটও পরিস্থিতিকে জটিল করে তুলেছে। ডিজেলের অভাবে লাইটার জাহাজের চলাচল সীমিত হয়ে পড়ায় বহির্নোঙরে বড় জাহাজগুলোর অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে করে কোম্পানিগুলোকে অতিরিক্ত ডেমারেজ গুনতে হচ্ছে। খাতসংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, “উৎপাদন ব্যয় প্রায় ৪০ শতাংশ পর্যন্ত বেড়েছে, কিন্তু বিক্রি কমেছে ৫০ শতাংশের বেশি।” পরিবহন সংকটের প্রভাব পড়েছে শিল্পের উৎপাদনশীলতায়ও। একটি শীর্ষস্থানীয় সিমেন্ট উৎপাদন প্রতিষ্ঠানের নির্বাহী পর্যায়ের এক কর্মকর্তা জানান, নিজস্ব ও ভাড়াকৃত ট্রাক—দুটোর ব্যবহারই প্রায় অর্ধেকে নেমে এসেছে। তিনি বলেন, “আগে একটি ট্রাক দিনে একটি ট্রিপ সম্পন্ন করতে পারত। এখন একই কাজ করতে দুই দিন লাগছে। অথচ যানবাহন অলস থাকলেও চালকদের মজুরি

বহন করতে হচ্ছে।” রপ্তানিমুখী খাতগুলোও একই ধরনের চাপে রয়েছে। একটি শিল্পগোষ্ঠীর প্রধান জানান, সময়মতো পণ্য সরবরাহ করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। তার ভাষ্য, “ট্রাক ভাড়া দ্বিগুণ হলেও নির্ধারিত সময়ে পণ্য পাঠানো যাচ্ছে না।” এ পরিস্থিতি মোকাবিলায় ব্যবসায়ীরা জ্বালানি সরবরাহে অগ্রাধিকার নিশ্চিতের উদ্যোগ নেওয়ার কথা ভাবছেন। ব্যবসায়ীদের মতে, পরিবহন ব্যাহত হওয়া, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং চাহিদা কমে যাওয়ার কারণে শিল্পপ্রতিষ্ঠানগুলো বহুমাত্রিক চাপে পড়েছে। দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। খাতসংশ্লিষ্টরা সতর্ক করে বলেন, এতে শুধু মুনাফাই নয়, অনেক প্রতিষ্ঠানের টিকে থাকা এবং ব্যাংক ঋণ পরিশোধের সক্ষমতাও ঝুঁকির মুখে পড়তে পারে। একজন সিমেন্ট উৎপাদক বলেন, “এটি আর শুধু বাড়তি খরচের বিষয় নয়; বর্তমান

বাস্তবতায় এটি টিকে থাকার লড়াইয়ে পরিণত হয়েছে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান