বরুড়ায় বাজারে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জুন, ২০২৫

বরুড়ায় বাজারে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুন, ২০২৫ |
কুমিল্লার বরুড়া উপজেলার বিভিন্ন বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে শিয়ালের মাংস। এই প্রাণীর মাংস অনেক রোগের উপকারী আখ্যা দিয়ে একটি চক্র প্রায়ই শিয়াল জবাই করে মাংস বিক্রি করছে। সবশেষ শনিবার বিকালে শামীম হোসেন নামে এক ব্যক্তি উপজেলার আড্ডাবাজারে শিয়ালের মাংস বিক্রি করেন। রাতে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। এর আগে বেশ কয়েকবার উপজেলার বিভিন্ন বাজারে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রির খবর প্রকাশিত হয়। বিক্রেতা শামীম শিয়ালের মাংসের নানা উপকারিতার কথা উলে­খ করে প্রতি কেজি ২ হাজার টাকা দরে ভোক্তাদের কাছে বিক্রি করেন। এর আগে তিনিসহ একটি চক্র প্রকাশ্যে এবং ফেসবুকে প্রচার করে শিয়ালের মাংস বিক্রি করেছেন

বলে জানান স্থানীয়রা। স্থানীয়রা জানান, শনিবার বিকালে আড্ডা ব্রিজে শিয়ালটি জবাই করার পর বাজারে নিয়ে এলে সেখানে দুই কেজি মাংস বিক্রি করা হয়। এরপর বাকি মাংস পাশের বাগমারা বাজারে নিয়ে বিক্রি করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ক্রেতা জানান, মাংস বিক্রেতারা বলেছিলেন, বাত-ব্যথা কিংবা কঠিন রোগের প্রতিষেধক হিসাবে শিয়ালের মাংস রান্না করে খাওয়ার বিকল্প নেই। এসব ক্ষেত্রে শিয়ালের মাংসই অব্যর্থ ওষুধ। তাদের কথা বিশ্বাস করে আমরা শিয়ালের মাংস কিনেছি। স্থানীয় ব্যবসায়ীরা জানান, এখানে প্রায়ই শিয়ালের মাংস বিক্রি করা হয়। বিক্রেতা নির্দিষ্ট না। একেক সময় একেকজন এসে বিক্রি করছেন। তবে তারা এক জায়গায় বেশিক্ষণ থাকেন না। সামান্য সামান্য বিক্রি করে বাজার পরিবর্তন করেন

বিক্রেতারা। আড্ডা ইউপি চেয়ারম্যান জাকের হোসেন বাদল বলেন, আড্ডাবাজারে শিয়ালের মাংস বিক্রির কথা শুনেছি। কিন্তু আমার চোখে পড়েনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা নু এমং মারমা মং বলেন, বন্যপ্রাণী জবাই করে মাংস বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বরুড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাসরিন সুলতানা তনু বলেন, শিয়ালের মাংস যখন বিক্রি করা হয়, তখন আমাদের কেউ জানায় না। খবর পেলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনতে পারতাম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত