বরিশাল জেলা জজ আদালতের গেটের সামনে বোমা বিস্ফোরণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ August, ২০২৬

বরিশাল জেলা জজ আদালতের গেটের সামনে বোমা বিস্ফোরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ August, ২০২৬ |
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রবেশের প্রধান ফটকের সামনে একটি বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। আজ ১২ই আগস্ট, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আদালত পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেন বোমা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন। সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি হঠাৎ এসে একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এ সময় বিকট শব্দ হয়ে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। বোমার শব্দে আদালত চত্বরে উপস্থিত পুলিশ সদস্য, আইনজীবী ও বিচারপ্রার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। তারা দিকবিদিক ছোটাছুটি শুর করেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। আদালত পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেন বলছেন, খবর পেয়ে বরিশাল মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে

উপস্থিত হয়েছেন। তারা ঘটনাটি পর্যবেক্ষণ করছেন। এদিকে এ ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিএনপি-জামায়াতের শাসনামলের (২০০১-২০০৬ ) মতো পুনরায় আদালতে জঙ্গিদের বোমা হামলার যুগ ফিরে এসেছে বলেও মন্তব্য করেছেন সাধারণ মানুষ। খবর পেয়ে পুলিশ, সিআইডি, ডিবি এবং র‍্যাবের বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ঘিরে ফেলে বিভিন্ন আলামত সংগ্রহ শুরু করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভাবি, দাও কই’ বলার পর বাবাকে কুপিয়ে হত্যা, ছেলের বিরুদ্ধে অভিযোগ চুরির অভিযোগে মানসিক প্রতিবন্ধী নারীর গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল গ্যাসের দাম বাড়ার পঞ্চহেতু ডিসেম্বরে শেখ হাসিনা’র প্রত্যাবর্তন প্রসঙ্গে অপতথ্য প্রচার দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন-এর কূটনৈতিক কর্মকর্তার কোস্ট গার্ডের পাঁচ জাহাজ থেকে মুছে ফেলা হলো জয় বাংলা ও জাতীয় চার নেতার নাম ন্যূনতম মজুরির জন্য শ্রমিক যখন মরছে, তখন ২০০ কোটি টাকা খরচে সরকারি কর্মচারীদের ফ্ল্যাট তৈরির ঘোষণা তিন মাসে বাণিজ্য ঘাটতি ছাড়াল ৭৪৭ কোটি ডলার সিলেট টেস্ট: ক্যারিবীয় পেসারদের তোপে দিনশেষে ব্যাকফুটে বাংলাদেশ দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখন: স্কুলছাত্রীদের শনাক্ত করল পুলিশ, শিক্ষার্থী-নিপীড়নের শংকা বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ ব্যাংক হিসাব জব্দের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির মেরিন কার্গো বিমা বিক্রিতে ৩ মাসের নিষেধাজ্ঞা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ ৩৪২ জন আসামি মিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার, ২০টি ককটেল উদ্ধার পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধের ইঙ্গিত মালিকদের ইসলামী বক্তা ও জামায়াতের সাংসদ আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খাঁনের পোশাক শ্রমিক নির্যাতন আড়াল করতে পারেনি সরকার, পুলিশি নির্যাতন ও রাজনীতিকরণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি