ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাঙ্গুনীয়ায় চাঁদা না দেওয়ায় খেত পাহারা দিতে গিয়ে নৃশংসভাবে খুন কৃষক, দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২
৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে নিহত ২
হিমছড়ি সৈকতে নিখোঁজ নর্থ সাউথ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, মৃত বেড়ে ৫
বনপাড়ায় ১২ মৃত্যু: সেই বাসটির ফিটনেস সনদের মেয়াদ ছিল না
কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
বরযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১
ফরিদপুরের নগরকান্দায় বরযাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এতে অন্তত ২৮ জন আহত হয়েছেন।
শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভবুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুক্তি রানী দাস (৪৫) রাজবাড়ী সদরের বিনোতপুর গ্রামের দিলু কুমার দাসের স্ত্রী। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই রাজবাড়ীর।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বরিশালের গৌরনদী থেকে বিয়ে সম্পন্ন করে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিনোতপুর যাচ্ছিল বরযাত্রীবাহী বাসটি (রাজবাড়ী-ব-১১-০০১৯)। পথে ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে উল্টে এ হতাহতের ঘটনা ঘটে।
নগরকান্দা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার নিরঞ্জন কুমার মণ্ডল বলেন, রাত সাড়ে
১১টা পর্যন্ত বাসের মধ্যে আটকে ছিলেন হেলপার। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১১টা পর্যন্ত বাসের মধ্যে আটকে ছিলেন হেলপার। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।





