বরযাত্রীবাহী বাস খাদে, নিহত ১ আহত ৩০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

বরযাত্রীবাহী বাস খাদে, নিহত ১ আহত ৩০

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ |
ফরিদপুরে হিন্দু বিয়ের বরযাত্রীবাহি বাস খাদে পড়ে উল্টে এক নারী নিহত হয়েছেন। এতে অন্তত নারী শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত বাসের হেলপারসহ অন্তত ৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের ভবুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তি রানী দাস (৪৫) রাজবাড়ী সদরের বিনোদপুর গ্রামের মৃত দিলু কুমার দাসের স্ত্রী। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। বাকি আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাদের সবার বাড়ি রাজবাড়ী। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বরিশালের গৌরনদী থেকে বিয়ে সম্পন্ন করে রাজবাড়ীর গোয়ালন্দ

উপজেলার বিনোদপুর যাচ্ছিল বরযাত্রীবাহী বাসটি (রাজবাড়ী-ব-১১-০০১৯)। পথে ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে উল্টে এ হতাহতের ঘটনা ঘটে। তবে দুর্ঘটনা কবলিত এই বাসে বর বা কনে কেউ ছিল না। দুর্ঘটনার পর যাত্রীদের আর্তনাদ শুনে শবে বরাতের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফেরত আসার সময় মুসুল্লিরা উদ্ধার কাজ শুরু করে। খবর পেয়ে পরে পুলিশ ও নগরকান্দা ও ভাঙ্গা ফায়ার সার্ভিস এর দুটি ইউনিট এসে উদ্ধার কাজে নামে। ভাঙ্গা ফায়ার ষ্টেশনের ষ্টেশন অফিসার আবু জাফর বলেন, রাত সাড়ে ১১টা পর্যন্ত বাসের মধ্যে আটকে ছিলেন হেলপার। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক ভাবে ধারনা

করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারনে বাসটি সড়ক থেকে খাদে পড়ে যায়। ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মামুন বলেন, এ দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়াও আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম