বনানীতে ৯ দফা দাবিতে সিএনজি চালকদের সড়ক অবরোধ, তীব্র যানজট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জানুয়ারি, ২০২৫

বনানীতে ৯ দফা দাবিতে সিএনজি চালকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জানুয়ারি, ২০২৫ |
সিএনজিচালিত অটোরিকশার দৈনিক জমা ৯০০ টাকা করাসহ ৯ দফা দাবিতে রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করেছেন ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের সদস্যরা। আজ সোমবার দুপুরে বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরের সামনের সড়ক অবরোধ করেন তাঁরা। অবরোধের কারণে বনানী থেকে মহাখালীগামী যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের সদস্যসচিব মো. গোলাপ সিদ্দিকি অবরোধের বিষয়টি নিশ্চিত করেন। পরে বিকেল ৩টার দিকে কোনো পরবর্তী কর্মসূচি ঘোষণা না করেই সড়ক ছেড়ে যান সিএনজি চালকেরা। ডিএমপির ট্রাফিক (উত্তর) মহাখালী জোনের সহকারী কমিশনার মো. জুনায়েদ জাহেদী বলেন, ৯ দফা দাবিতে সিএনজি চালকেরা সড়ক অবরোধ করেছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ অবস্থান

নিয়েছিল। বিকেল ৩টার দিকে অবরোধকারীরা সড়ক থেকে সরে যান। এখন কাকলি-মহাখালী সড়কে যান চলাচল স্বাভাবিক। ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের অন্যান্য দাবিগুলো হচ্ছে— ১. ২০০৭ সালে ঢাকা মেট্রোর জন্য সরকার অনুমোদিত ৫ হাজার সিএনজি অটোরিকশা অবিলম্বে চালকদের নামে রেজিস্ট্রেশন (ব্লু-বুক) করে দিতে হবে। ২. ঢাকা শহরের আয়তনের সঙ্গে সংগতি রেখে আরও ১৫ হাজার সিএনজি অটোরিকশা চালকদের নামে অনুমোদন দিতে হবে। ৩. সিএনজি অটোরিকশাচালক কর্মরত অবস্থায় দুর্ঘটনায় কবলিত হয়ে মৃত্যুবরণ করলে রাষ্ট্রের পক্ষ থেকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। ৪. আইএলও কনভেনশন ৮৭ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে। ৫. প্রশাসনের সব ধরনের চালক হয়রানি বন্ধ করতে হবে। ৬. পার্কিংয়ের পর্যাপ্ত স্থান নির্ধারণ

না করে নো পার্কিং মামলা বন্ধ করতে হবে। ৭. লেন/বাইলেন করে মহাসড়কে অটোরিকশা চলাচল করতে দিতে হবে। ৮. সড়ক পরিবহন আইন-২০১৮ এবং বিধিমালা ২০২৩-এর শ্রমিক স্বার্থবিরোধী ধারা ও বিধি বাতিল করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাস্থ্যমন্ত্রী: আগের সরকার পরিবার পরিকল্পনা সামগ্রীর মজুদ রেখে যায়নি ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন চ্যাম্পিয়ন সিনার অতি নিম্নমানের নির্মাণসামগ্রী: ২ কোটি টাকার প্রকল্পে হরিলুট বেকারত্ব-হতাশায় নেপালে তিন জেনজির আত্মহুতি: বালেন্দ্রর পদত্যাগ দাবি তরুণদের নরসিংদীর রায়পুরায় ক্ষুব্ধ গ্রামবাসী ভেঙ্গে দিলো শিশু ধর্ষনের আখড়া মহিলা মাদ্রাসা টানা বৃষ্টি ও বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা: শিক্ষার্থীদের চরম ভোগান্তি, স্থগিতের দাবি রাজধানীতে মাছ-সবজির বাজারে আগুন ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে?