বদলগাছীতে হারিয়ে যাচ্ছে দেশীয় মাগুরসহ বিভিন্ন প্রজাতীয় মাছ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৪

বদলগাছীতে হারিয়ে যাচ্ছে দেশীয় মাগুরসহ বিভিন্ন প্রজাতীয় মাছ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৪ |
নওগাঁর বদলগাছীতে হারিয়ে যাচ্ছে দেশীয় কৈ মাগুর সহ বিভিন্ন প্রজাতীয় মাছ। বদলগাছীর প্রতিটি খাল, বিল ডোবায়, প্রায় সব খানেই পাওয়া যেত কৈ মাগুর, শিং, শোয়াল,আজলা সহ বিভিন্ন ধরনের দেশীয় প্রজাতি মাছ। সেখান থেকেই জেলেরা মাছ ধরে বিক্রিয় করত শহর, বন্দরের হাট বাজার গুলোতে। বর্তমানে শহরতো দুরের কথা গ্রাম্য অঞ্চলের হাট বাজার গুলোতেও চোখে পড়ে না ঐসব দেশী মাছ। ফলে দিন দিন ভুলে যেতে হচ্ছে দেশীয় মাছের স্বাদ। বদলগাছী সদরে অবস্থিত ডাংগির বিলের ধারে কয়েক জন জেলের সাথে কথা বলে জানা যায়, এই বিলে ১০ বছর আগেই বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ পাওয়া যেত অনেক। মাছ ধরে বিক্রয় করে আমরা ছেলে মেয়েদের লেখাপড়া

সহ বিয়েশাদি ও পরিবার চালাতাম। বর্তমানে নিজেরাই দেশীয় মাছের স্বাদ ভুলে যেতে গেছি।কর্মক্ষম হয়ে পড়েছে উপজেলার শত শত জেলে পরিবার। হয়তোবা আগামীর প্রজম্মের কাছে এই সব মাছের কথা রূপ কথার গল্পের মত মনে হবে। ভবিষতে দেশীয় প্রজাতির মাছগুলো সংরক্ষণ না করলে তা এক সময় বিলুপ্ত হয়ে যেতে পারে।এই মাছগুলো প্রজাতি ধংসের মূল কারন অবাদে ফসলের জমিতে ক্ষতিকর কিটনা প্রয়োগ ও কারেন্ট জাল ব্যবহার এবং বিভিন্ন অজুহাতে এক শ্রেনীর জন প্রতিনিধিরা প্রশাসনিক কর্মকর্তাদের যোগ সাজসে প্রাকৃতিক জলাশয় গুলো ভরাট করে নিজেদের আখের গোছানোর জন্য অযৌক্তিক প্রকল্প বাস্তবায়ন। এই মাছ গুলো বংশ টিকিয়ে রাখতে হলে ভরাটকৃত প্রাকৃতিক জলাশয়গুলো মাছ বসবাসের এবং চলাচলের জন্য উন্মুক্ত

করে দেওয়ারসহ কারেন্ট জাল দিয়ে মাছ ধরা বন্ধসহ মৎস্য আইন কঠোর ভাবে প্রয়োগ করার প্রয়োজন বলে মনে করেন এলাকার স্বচেতন মহলসহ পরিবেশ বাদিরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর