বড় শিল্পে ঋণ বিতরণ নীতিমালা শিথিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৫

বড় শিল্পে ঋণ বিতরণ নীতিমালা শিথিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৫ |
বড় উদ্যোক্তাদের বা বড় শিল্প গ্রুপের নামে নতুন ঋণ বিতরণ বা আগের ঋণের সীমা বাড়ানোর ক্ষেত্রে নীতিমালা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। গ্র“পের বা কোম্পানির দায়দেনা সম্পর্কে আগে করা অডিট প্রতিবেদনের ভিত্তিতে নতুন ঋণ নেওয়া যাবে বা ঋণের সীমা বাড়ানো যাবে। একই সঙ্গে খেলাপি ঋণ থাকলে সেগুলোও নবায়ন করা যাবে। এসব ক্ষেত্রে গ্রুপ বা কোম্পানির অভ্যন্তরীণ ঋণ ঝুঁকির প্রতিবেদনের রেটিং নতুন করে করতে হবে না। গ্রুপ বা কোম্পানিগুলো ২০১৯ বা ২০২০ সালের যে কোনো একটি বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দিয়ে ওইসব সুবিধা নিতে পারবে। এ বিষয়ে মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে

পাঠানো হয়েছে। এ নির্দেশনা নতুন বছরের প্রথম দিন থেকেই কার্যকর হবে বলে সার্কুলারে জানানো হয়েছে। সূত্র জানায়, বড় শিল্প গ্রুপ বা কোম্পানিগুলোকে ব্যাংক থেকে নতুন ঋণ, আগের নেওয়া ঋণ সীমা বাড়ানো বা কোনো খেলাপি ঋণ থাকলে সেগুলো নবায়ন করতে গ্রুপ বা কোম্পানির অভ্যন্তরীণ ঋণ ঝুঁকির রেটিং তৈরি করে ব্যাংকে জমা দিতে হতো। এসব তৈরি করতে হতো অডিট ফার্মের মাধ্যমে। এই রেটিংয়ে কোম্পানি বা গ্রুপগুলোকে ভালো রেটিং পেতে হতো। সর্বনিম্ন ৫৫ শতাংশের বেশি থেকে ৭৫ শতাংশের বেশি রেটিং পেলেই শুধু তিনটি শ্রেণিতে বিভক্ত করা হতো। এর মধ্যে ৭৫ শতাংশের বেশি পেলে অতি উত্তম, ৬৫ শতাংশের বেশি থেকে ৭৫ শতাংশের কম পেলে

ভালো এবং ৫৫ শতাংশের বেশি থেকে ৬৫ শতাংশের কম পেলে প্রান্তিক পর্যায়ে শ্রেণি বিভক্ত করা হতো। এসব গ্রাহক শুধু নতুন ঋণ বা আগের ঋণ সুবিধার সীমা বাড়াতে পারতেন। একই সঙ্গে তারা খেলাপি ঋণও নবায়ন করতে পারতেন। ৫৫ শতাংশের কম রেটিং পেলে তাদের অগ্রহণযোগ্য পর্যায়ে ফেলা হতো। তারা ওইসব সুবিধা পেতেন না। ব্যাংকগুলোর ঝুঁকি কমাতে ঋণ বিতরণের ক্ষেত্রে ওই নীতিমালা করে কেন্দ্রীয় ব্যাংক। ২০১৮ সালের ৩০ অক্টোবর নীতিমালাটি জারি করা হয়। কিন্তু এই নীতিমালার ব্যাপারে উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রবল আপত্তি করা হয়। ফলে এর বাস্তবায়ন পিছিয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক। ২০২০ সালে করোনার সংক্রমণ ও ২০২২ সালে বৈশ্বিক মন্দার পুরো সময়ে এ

নীতিমালাটি কার্যকর করা হয়নি। এ নীতিমালা শিথিলের মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হয়েছে। তিন কারণে কেন্দ্রীয় ব্যাংক এর মেয়াদ আরও ৬ মাস বাড়িয়েছে। ফলে ৩০ জুন পর্যন্ত শিথিলের আওতায় নতুন ঋণ নিতে পারবেন, আগের নেওয়া ঋণ সীমা বাড়াতে পারবেন এবং কোনো খেলাপি ঋণ থাকলে সেগুলো নবায়ন করতে পারবেন। সার্কুলারে বলা হয়, করোনা সংক্রমণ ও বৈশ্বিক মন্দার সময় থেকেই এ নীতিমালা বহাল রয়েছে। নীতিমালার আওতায় দেশব্যাপী ব্যবসা-বাণিজ্য ও সার্বিক অর্থনীতিতে গতিশীলতা আনয়নের লক্ষ্যে ব্যাংকিং খাত থেকে প্রয়োজনীয় ঋণ সুবিধা প্রদানসহ বিদ্যমান ঋণ নবায়ন অব্যাহত রাখার এই সীমা বাড়ানো হলো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল