বঙ্গবন্ধু বাদ দিয়ে নতুন নামে খুললো সাফারি পার্ক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪

বঙ্গবন্ধু বাদ দিয়ে নতুন নামে খুললো সাফারি পার্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪ |
গণঅভ্যুত্থানের পর দুর্বৃত্তের হামলায় বন্ধ হওয়া গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক তিন মাস পর প্রাণচাঞ্চল্য ফিরেছে। তবে অতিতের নাম পরিবর্তন করে গাজীপুর সাফারি পার্ক নামকরণ করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল থেকে যথারীতি নিয়মে পার্কটি চালু করা হয়েছে। গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় গাজীপুরের সাফারি পার্ক। ওই সময় পার্কে ব্যাপক ভাঙচুর করা হয়। দীর্ঘ তিন মাস দশ দিন বন্ধ থাকার পর শুক্রবার সকাল ৯টায় দর্শনার্থীদের জন্য পার্ক খুলে দেওয়া হয়। তবে পার্কের নতুন নামকরণ করা হয়েছে সাফারি পার্ক, গাজীপুর। তিনি আরো জানান, পার্কের প্রবেশ

ফি জনপ্রতি ৫০ টাকা। সকালে পার্কটি খুলে দেয়ার পর প্রায় এক ঘণ্টায় ২০-৩০ জন দর্শনার্থী প্রবেশ করেন। দীর্ঘদিন বন্ধ থাকায় অনেকেই জানেন না, পার্কটি খুলে দেয়া হয়েছে। পার্ক খোলার বিষয়টি প্রচার হলে দর্শনার্থীর সংখ্যাও বাড়বে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম