বগুড়ার সারিয়াকান্দিতে সেনাবাহিনীর অভিযানে দেশীয় মদসহ আটক ৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুন, ২০২৫

বগুড়ার সারিয়াকান্দিতে সেনাবাহিনীর অভিযানে দেশীয় মদসহ আটক ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৫ |
সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় মদসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সারিয়াকান্দি আর্মি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট সাব্বির হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটক মাদক কারবারিরা হলো-উপজেলার হাটফুলবাড়ী গ্রামের মোয়াজ্জেম আলীর ছেলে নজরুল ইসলাম, সোলায়মান আলীর ছেলে মোশারফ হোসেন এবং দেসার প্রামানিকের ছেলে সোহেল মিয়া। জানা গেছে, গোপন সংবাদেরভিত্তিতে গতকাল শুক্রবার মধ্যরাতে সারিয়াকান্দি-বগুড়া সড়কে সেনাবাহিনীর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে সেখানে তল্লাশি চালানো হয়। এসময় ওই অটোরিকশঅর ভেতরে থাকা যাত্রীদের কাছে থেকে ১ লিটার দেশিয় মদ, পান করার সরঞ্জাম, তাদের সঙ্গে থাকা ৪৪১৫ টাকা, দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি

বাটন ফোন জব্দ করা হয়। পরে এ কাজে ব্যবহৃত অটোরিকশাটিও আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের জব্দকৃত মালামালসহ গাবতলী মডেল থানায় হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ