বগুড়ায় কিশোরী বাসযাত্রীকে ধর্ষণ চেষ্টায় বাস চালকসহ ৫ ব্যক্তির বিরুদ্ধে মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৫

বগুড়ায় কিশোরী বাসযাত্রীকে ধর্ষণ চেষ্টায় বাস চালকসহ ৫ ব্যক্তির বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৫ |
প্রেমিকের সাথে বগুড়ায় বেড়াতে আসা এক কিশোরী বাসযাত্রীকে ধর্ষণের চেষ্টায় আর.কে পরিবহণের বাস চালক সোহাইল হাসান শাকিব (২৫)সহ ৫ জনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ওই কিশোরীর ভগ্নিপতি ইউসুফ আলী (২৫) বাদি হয়ে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত বাস চালক সোহাইল হোসেন শাকিব বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপীনগর ইউনিয়নের জয়ন্তীবাড়ি গ্রামের তোজাম্মেল হকের ছেলে। বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ গতকাল সোমবার রাত ৯টার দিকে টাঙ্গাইল জেলার এলেঙ্গা থেকে বাস চালক শাকিবকে গ্রেফতার করেছে। অপরদিকে ধর্ষণ চেষ্টার শিকার কিশোরী কে জিজ্ঞাসাবাদের জন্য আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মামলার

তদন্তকারি কর্মকর্তা কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আবু সুফিয়ান। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৭ বছর বয়সী ওই কিশোরী সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার চরকুরা গ্রামের বাসিন্দা। প্রেমিক আবু বক্করের সাথে বগুড়ায় বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে সে গত ১৩ অক্টোবর সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন কড্ডার মোড় থেকে আর.কে পরিবহনের একটি বাসে উঠে রওয়া দেয়। বেলা সাড়ে ১২টার দিকে বাসটি বগুড়া শহরের বনানী এলাকায় পৌঁছিলে বাসের সকল যাত্রী নেমে যায়। কিন্তু বাসের চালক শাকিব ও হেলপার সৈকত প্রেমিক যুগলকে বাস থেকে নামতে বাধা দেয় এবং বাসের মধ্যে আটকে রাখে। একপর্যায়ে প্রেমিক যুগলকে ভয়ভীতি দেখায় এবং প্রেমিক আবু বক্করকে বাস

থেকে নামিয়ে দেয়। এরপর ওই কিশোরীকে চালক ও হেলপার মিলে বাসের মধ্যে ধর্ষণের চেষ্টা চালায় বিষয়টি বুঝতে পেরে প্রেমিক আবু বক্কর এগিয়ে গেলে বাসের চালক ও হেলপার তাকে জোড়পূর্বক ঢাকাগামী একটি বাসে তুলে দেয়। এরপর বাসটি বগুড়া পর্যটন মোটেলে পিছনে অবস্থিত একটি মোটর গ্যারেজে নেয়। সেখানে বাস চালক ও হেলপারের সাথে আরও কয়েকজন দেয়। এ ঘটনা কাউকে না বলতে তারা কিশোরীকে নানা রকম ভয়ভীতি দেখায়। অবশেষে তারা ওই বাসে করেই কিশোরীকে বগুড়া শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে নিয়ে গিয়ে ঢাকাগামী একটি বাসে তুলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ওই কিশোরী বাসস্ট্যান্ডে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে এবং উপস্থিত লোকজনকে ঘটনাটি বলে দেয়। এরপর থেকেই শুরু হয়

পুলিশি তৎপরতা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়