ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে
ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে
৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের
পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের
তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’
প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
বগুড়ায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ গ্রেপ্তার ৩
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে শহরের জলেশ্বরীতলা কালী মন্দিরের পেছন থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান ওরফে রাসেল ব্যাপারী (৩৩), সাধারণ সম্পাদক সুমন প্রামাণিক (৩৪) এবং ছাত্রলীগ কর্মী রাফিউল আলম ওরফে ডেভিট মিয়া (৩৫)।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বিকালে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে
পাঠানো হয়েছে।
পাঠানো হয়েছে।



