ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ July, ২০২৬

ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ July, ২০২৬ |
ফেভারিট ফ্রান্সকে অনায়াসে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে পা রেখেছে স্পেন। সেমিফাইনালের এই হাইভোল্টেজ ম্যাচে স্প্যানিশদের ২-০ ব্যবধানের জয়ে দুর্দান্ত অবদান রেখেছেন পেড্রো পোরো। দলের দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করার পর টটেনহ্যামের এই ডিফেন্ডার ফাইনালে ওঠার অনুভূতিকে বর্ণনা করেছেন ‘স্বপ্ন সত্যি হওয়ার মতো’ এক মুহূর্ত হিসেবে। ম্যাচ শেষে দলের সামগ্রিক পারফরম্যান্সে উচ্ছ্বাস প্রকাশ করে ২৬ বছর বয়সী এই তারকা বলেন, ‘শুরু থেকে শেষ পর্যন্ত দলের সবার যে মনোভাব ছিল, তা এক কথায় দারুণ। আমি ভীষণ খুশি। ফাইনালে ওঠার জন্য আজ আমাদের যা যা করার দরকার ছিল, তার সবই আমরা করতে পেরেছি। আমরা একটা দুর্দান্ত ম্যাচ খেলেছি।’ দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে মাঠের লড়াইটা

মোটেও সহজ ছিল না। তবে মাঠের খেলায় স্পেন যেভাবে দাপট দেখিয়েছে, তাতে ফরাসিদের প্রতিরোধ ভেঙে পড়েছে সহজেই। প্রতিপক্ষকে সমীহ করে পোরো বলেন, ‘এটা সত্যিই একটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। আমরা জানতাম ফ্রান্স কতটা কঠিন প্রতিপক্ষ। ওরা সাম্প্রতিক সময়ে অসাধারণ ফুটবল খেলছিল। তবে সত্যি বলতে, এই সাফল্য কিন্তু আমার একার নয়, এটা পুরো দলের অর্জন।’ ফ্রান্সের মতো শক্তিশালী দলকে হারাতে স্পেন যে তাদের সেরা ফুটবলটাই উপহার দিয়েছে, পোরোর কথাতেই তার প্রমাণ মেলে। তার মতে, শিরোপার মঞ্চে ওঠার লড়াইয়ে স্পেন একটি ‘অনবদ্য ম্যাচ’ খেলেছে। বিশ্বকাপের রাজমুকুট পরার লড়াইয়ে স্পেনের সামনে এখন শেষ ধাপের চ্যালেঞ্জ। আগামী সোমবারের ফাইনালে তারা মুখোমুখি হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনার

মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের সঙ্গে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান