ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আবার বাড়ল স্বর্ণের দাম, আজ থেকেই কার্যকর
লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায়
শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা
সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ
লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর
গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন
গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে
ফের বাড়ল স্বর্ণের দাম
দেশের বাজারে দুই দফায় বাড়ার পর গত ১৫ ডিসেম্বর কমেছিল স্বর্ণের দাম। সেখান থেকে গত ১৯ ডিসেম্বর স্বর্ণের দাম বেড়েছিল। এরপর দুই দফা স্বর্ণের দাম কমেছিল। সেখান থেকে বুধবার (১৫ জানুয়ারি) স্বর্ণের দাম ফের বাড়ানোর ঘোষণা দিলো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ) থেকে কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী, বাজারে ভালো মান বা ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) এক হাজার ১৫৫ টাকা বেশিতে বৃহস্পতিবার থেকে বেচাকেনা হবে। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়াল এক লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা।
বুধবার (১৫ জানুয়ারি) বাজুসের স্ট্যাডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং চেয়ারম্যান মাসুদুর রহমান এ তথ্য জানিয়ে বলেন,
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আজ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়, যা বৃহস্পতিবার থেকে এই দর কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে বুধবার ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ এক লাখ ৩৮ হাজার ২৮৮ টাকায় বেচাকেনা হয়েছে। বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ এক লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা বেচাকেনা হবে। পাশাপাশি ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম এক লাখ ৩৩ হাজার ৯৮ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ১৪ হাজার ৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৯৩ হাজার ৬৭৩ টাকায় বেচাকেনা করা হবে।