ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, শুক্রবার কততে বিক্রি হচ্ছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৫

ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, শুক্রবার কততে বিক্রি হচ্ছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৫ |
বিশ্ববাজারে স্বর্ণের দাম ফের কিছুটা বেড়েছে। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার দাম বাড়ায় বিনিয়োগকারীরা স্বস্তিতে রয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ধাতুটির দাম দুই সপ্তাহের উচ্চতায় পৌঁছানোয় বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিতে শুরু করেছেন। তবুও ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে— এমন আশঙ্কায় টানা চতুর্থ মাসের মতো দাম বৃদ্ধির পথে রয়েছে স্বর্ণ। আজ মার্কেট খোলার কিছুক্ষণ পরেই স্পট গোল্ড শূন্য দশমিক ১% বেড়ে আউন্সপ্রতি ৪,১৬২.৫৯ ডলার হয়, যা সেশন শুরুর দিকে ১৪ নভেম্বরের পর সর্বোচ্চ দামে পৌঁছে। সপ্তাহের হিসেবে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে প্রায় ২ দশমিক ৪%, আর পুরো মাসে বৃদ্ধির হার দাঁড়াতে যাচ্ছে ৩ দশমিক ৯%। এদিকে, সিএমই গ্রুপে বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটিতে

তাদের মুদ্রা লেনদেন প্ল্যাটফর্মসহ বৈদেশিক মুদ্রা, কমোডিটি, ট্রেজারি ও স্টক ফিউচারস ট্রেডিং বন্ধ হয়ে যায়। আউটেজের আগে ডিসেম্বর ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারস আউন্সপ্রতি ৪,২২১.৩০ ডলার ছিল। স্বর্ণবাজারে লাভ তুলে নেওয়ার এই প্রবণতার মাঝেও বিশ্লেষকরা বলছেন, স্বর্ণের প্রতি সার্বিক মনোভাব এখনো ইতিবাচক। স্বতন্ত্র বিশ্লেষক রস নরম্যান বলেন, “স্বর্ণের এমন অসাধারণ বৃদ্ধির পর মুনাফা নেওয়ার লোভ থাকেই। তবে বাজারের ভেতরের মনোভাব এখনো অত্যন্ত শক্তিশালী।” তিনি আরও জানান, বৈশ্বিক ঋণ, শুল্ক ও নিষেধাজ্ঞা সংক্রান্ত উদ্বেগ, পাশাপাশি বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ ক্রয় বৃদ্ধি এ বছরে স্বর্ণের দামে বড় ধরনের উত্থান ঘটিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম