ফের আইসিবি ইসলামিক ব্যাংকে প্রশাসক নিয়োগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ December, ২০২৪

ফের আইসিবি ইসলামিক ব্যাংকে প্রশাসক নিয়োগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ December, ২০২৪ |
বেসরকারি খাতের আইসিবি ইসলামিক ব্যাংকে প্রশাসক বসিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমানকে এ পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে ২০০৬ সালেও একবার প্রশাসক নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত ও আমানতকারীর আস্থা অক্ষুণ্ন রাখার লক্ষ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাইীর ক্ষমতা প্রয়োগে ও দায়িত্ব সাময়িকভাবে পালনের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমানকে নিযুক্ত করা হলো। তিনি প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের জন্য বৃহস্পতিবার কর্মদিবস শেষে বাংলাদেশ ব্যাংক হতে বিমুক্ত বলে গণ্য হবেন। ওরিয়ান গ্রুপের ব্যাপক ঋণ জালিয়াতির কারণে ব্যাংকটি দীর্ঘদিন ধরে ধুঁকছে আইসিবি ইসলামিক ব্যাংক।

এখনকার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দীন আহমেদ গভর্নর থাকা অবস্থায় ২০০৬ সালেও ব্যাংকটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। গত বুধবার (১৮ ডিসেম্বর) আইসিবি ইসলামিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শফিক বিন আবদুল্লাহকে অবরুদ্ধ করে বহিষ্কৃত ঘোষণা করেন ব্যাংকটির কর্মকর্তারা। ওই দিন সকাল ১০টা থেকে তাকে কারওয়ান বাজারে টিকে ভবনে অবস্থিত প্রধান কার্যালয়ে অবরুদ্ধ করা হয়। আন্দোলনরত ব্যাংকটির কর্মকর্তারা জানান, বাংলাদেশ ব্যাংক তাকে পুনর্নিয়োগে অনুমোদন না দিলেও তিনি জোর করে অফিস করছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান