ফেনীর পরশুরামে পুলিশ সদস্যকে পি/টি/য়ে/ছে ছাত্রদল নেতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৫

ফেনীর পরশুরামে পুলিশ সদস্যকে পি/টি/য়ে/ছে ছাত্রদল নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৫ |
ফেনীর পরশুরামে এক পুলিশ সদস্যকে পিটিয়েছে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মৃদুল। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে পরশুরাম সরকারি কলেজের অফিস কক্ষের সামনে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য ওসির কক্ষে অভিযোগ দিতে গেলে উপস্থিত বিএনপি নেতাদের অনুরোধে এজাহারটি প্রত্যাহার করে নেন। প্রত্যক্ষদর্শীদের মতে, সোমবার দুপুরে ছেলেকে ভর্তি করানোর জন্য পরশুরাম ডিগ্রী সরকারি কলেজ অফিসে যান ডিএমপির পুলিশ কনস্টেবল মোহাম্মদ রাকিব। এসময় আগ থেকে অফিসকক্ষে অবস্থান করা ছাত্রদলকর্মীদের হট্টগোল থামানোর চেষ্টা করেন কনস্টেবল মোহাম্মদ রাকিব। এতে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মৃদুল ক্ষিপ্ত হয়ে রাকিবকে কিল-ঘুষি মারতে থাকে। উপস্থিত কলেজ ছাত্রদল কর্মীরাই তাকে (রাকিব) ধাক্কা দিয়ে বের করে দেন।

এরপর স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে লিখিত অভিযোগ দিতে ওসির কক্ষে প্রবেশ করেন আহত পুলিশ সদস্য। সেখানে উপস্থিত বিএনপি নেতাদের অনুরোধে এজাহারটি প্রত্যাহার করে নেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী এক কলেজ ছাত্রদল নেতা বলেন। মৃদুলের এমন আচরনে আমরা বিব্রত। সে একজন অভিভাবকের সাথে যে আচরণ করেছে এর দায় দলের নয়, এটি তার ব্যক্তিগত অপরাধ। পেটানোর বিষয়টি অস্বীকার করে ছাত্রদল নেতা ইসমাইল হোসেন মৃদুল বলেন, একজন অভিভাবকের সঙ্গে বাক-বিতন্ডা হয়েছে। তবে তিনি পুলিশ সদস্য কিনা জানিনা। পুলিশ সদস্য মোহাম্মদ রাকিব বলেন, সন্তানের সামনে সন্তানের বয়সি ছেলেদের হাতে মারধোরের শিকার হয়েছি। অভিযোগ দিয়ে কি লাভ হবে। আল্লাহর কাছে বিচার দিলাম। তিনি ন্যায় বিচারক। পরশুরাম

থানার ওসি নুরুল হাকিম বলেন, আহত পুলিশ কনস্টেবল মৌখিকভাবে ঘটনাটি অবহিত করেছেন, লিখিত অভিযোগ দেননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা গ্লাসগোতে জমকালো আয়োজনে ২৩তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন করলেন রাজা চার্লস সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত ল্যান্ড ক্রুজার থেকে বিপুল ইয়াবাসহ সাবেক সেনাসদস্য গ্রেপ্তার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী দায়িত্বে থাকছেন স্পিকার বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সড়কের ‘ছাল-বাকল’ উঠে বেহাল দশা ২৫ দিনেই! পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল