ফেনীতে বন্যা নিয়ন্ত্রণের বাঁধ কেটে বালি-মাটি লুটছেন বিএনপির নেতারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৬

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণের বাঁধ কেটে বালি-মাটি লুটছেন বিএনপির নেতারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৬ |
ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরলামছি গ্রামে রাতের আঁধারে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে মাটি বিক্রির অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। বারবার অভিযোগ করেও মাটিখেকোদের তৎপরতা বন্ধ করা যাচ্ছে না। এতে বেড়িবাঁধে ধস ও নদীভাঙন নিয়ে উদ্বেগে রয়েছে স্থানীয়রা। উপজেলা নির্বাহী অফিসার বলছেন, তিনি দুদিন আগে দায়িত্ব নিয়েছেন। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পাউবোর নির্বাহী প্রকৌশলী। জানা গেছে, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বড় ফেনী নদীর চরলামছি গ্রামের সড়কের শেষ প্রান্তে বেড়িবাঁধের পূর্ব পাশে ২০২৩ সালে নদীভাঙন থেকে আউটার বেড়িবাঁধ রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রকল্পের আওতায় সরকারি অর্থায়নে বালিভর্তি জিও ব্যাগ ফেলা হয়। এতে নদীভাঙনের ঝুঁকি থেকে বেড়িবাঁধটি সুরক্ষা পায়। অভিযোগ রয়েছে, বিএনপি সরকার

দায়িত্ব নেয়ার পর থেকে আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান, সাবেক জেলা যুবদলের সহসভাপতি মহিন উদ্দিন, ওয়ার্ড বিএনপি নেতা নিজাম উদ্দিন ও নুর উদ্দিনের নেতৃত্বে একটি প্রভাবশালী সিন্ডিকেট রাতের আঁধারে ওই সুরক্ষা বালি ও মাটি কেটে ডাম্প ট্রাকে করে নিয়ে যাচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেন বড় এক্সক্যাভেটর (খননযন্ত্র) ব্যবহার করে ট্রাকভর্তি বালি সরিয়ে নেয়া হচ্ছে। স্থানীয়দের ভাষ্য, আউটার বেড়িবাঁধ রক্ষায় উপজেলা প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ করা হয়েছে। অভিযোগের পর প্রশাসন মাঝে মধ্যে অভিযান পরিচালনা করলেও বালি উত্তোলন বন্ধ হয়নি। ফলে বেড়িবাঁধের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। চরলামছি গ্রামের শামসুদ্দীন জানান, সরকার আউটার বেড়িবাঁধ রক্ষায় বালি দিয়েছিল। সেই বালি দস্যুরা তুলে নিয়ে যাচ্ছে। কেউ কিছু বলতে

সাহস পাচ্ছে না। আমরা উদ্বেগ উতকণ্ঠার মধ্যে রয়েছি। চরলামছি গ্রামের শিক্ষক হেলাল উদ্দিন জানান, ভয়ঙ্কর অবস্থা। বেড়িবাঁধ রক্ষায় সরকারি অর্থায়নে ফেলানো বালি-মাটি দস্যুরা তুলে নিয়ে যাচ্ছে। বালি নিয়ে যাওয়ার কারণে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হলে এই গ্রামের হাজারো বাড়িঘর, হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মন্দির নদীতে তলিয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ফেনীর নির্বাহী প্রকৌশলী মো: মনিরুল ইসলাম বলেন, বিষয়টি দুঃখজনক। সংশ্লিষ্ট এলাকার প্রশাসনকে বলবো দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য। পাউবোর পক্ষ থেকে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারজান হোসাইন বলেন, আমি নতুন যোগদান করায় বিষয়টি সম্পর্কে অবগত নই। কেউ এই ধরনের কার্যক্রম পরিচালনা করার সুযোগ নেই। খোঁজখবর নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে

জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিখোঁজ কাস্টমসকর্মীর ১৫ টুকরা লাশ পুকুরে তেলের দামে মহাবিপর্যয়ের শঙ্কা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট কলেজছাত্রী ধর্ষণ মামলায় কারাগারে পাঠানো সেই ছাত্রদল নেতাকে বহিষ্কার সিলেটে ছাত্রলীগের মিছিল, অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা গভীর রাতে তরুণীর সাথে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা- ‘আগেই বিয়ে হয়েছে’ ফেনীতে বন্যা নিয়ন্ত্রণের বাঁধ কেটে বালি-মাটি লুটছেন বিএনপির নেতারা বাংলাদেশের রপ্তানি-কনটেইনার বুকিং কমিয়ে ফ্রেইট রেট বাড়াল শিপিং কোম্পানি: লিড টাইম ও ব্যয় বাড়ল দ্বিগুণ গ্যাস সংকটের মাঝেই এলপিজির দাম বাড়াল সরকার: মড়ার ওপর যেন খাঁড়ার ঘা শ্রীলঙ্কা সিরিজে অনিশ্চিত জাসপ্রীত বুমরাহ গোপনে প্রবাসীর স্ত্রীর স্নানের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার শফিকুল খাইবার শিকান: ইরানের যে ক্ষেপণাস্ত্র ঘুম কেড়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের ৪ কোটি ডলার পরিশোধ না করেই বাংলাদেশ থেকে পণ্য ক্রয় বন্ধ করল ইউরোপের ব্র্যান্ড এলপিপি ফিফা সভাপতির পদ ছাড়ার চাপে ইনফান্তিনো ‘অর্থাভাবে’ মেট্রোরেলের কাজ বন্ধ হলেও ফ্যামিলি কার্ড জরিপে ব্যয় ২ হাজার কোটি টাকা! বাংলাদেশ আসিয়ানের সদস্যপদ পাবে না, জানিয়ে দিলেন মহাসচিব কাও কিম ইইউর ১৫ দেশে কমেছে বাংলাদেশি পোশাক রপ্তানি: গার্মেন্টস খাতে বড় বিপর্যয় আসন্ন জাতীয় পরিচয়পত্র করানোর কথা বলে মামাতো বোনকে ধর্ষণ, ছাত্রদলের যুগ্ম সম্পাদক গ্রেপ্তার বন্যার্তদের জন্য বরাদ্দ ছিল ৩০ মেট্রিক টন চাল, এক মুঠোও জোটেনি কারো ভাগ্যে