ফেনীতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৪

ফেনীতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪০

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৪ |
ফেনীর সোনাগাজীতে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষে প্রায় ৪০ জন নেতাকর্মী আহত হয়েছে। আহতদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সোনাগাজী পৌরশহরে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। পরে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা পরিস্থিতি শান্ত করে। সোনাগাজী মডেল থানার ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় আহত হয়েছে- ছাত্রদল নেতা রহমত উল্যাহ শাহীন, ওসমান গনি জিহাদ, নুর ইসলাম সম্রাট, জাহিদুল ইসলাম রুবেল, মতিউর রহমান মাসুম, রফিকুল ইসলাম, এবিএস মারুফ, জসিম উদ্দিন, সাজ্জাদ রামি, সালাউদ্দিন, শাহাদাত হোসেন সজিব, শাহরিয়ার ইসলাম, সজিব হোসেন, মো. পারভেজ, জহির উদ্দিন বাবর, মাসুদ, জিসান, রামিম, সবুজ, কাজল, সেলিম, শুভ, নুরনবী, মিশুক, রিমন, রিংকু,

দাউদ, নুর আলম, এনায়েত উল্যাহ, রাসেদুল হাসান, নোমান, আজিজুল হক, কামরুল ইসলাম, ইউছুপ রবিন ও নুর আলম প্রমুখ। এ ঘটনায় ছাত্রদলের দুপক্ষ পরস্পরকে দায়ী করে সংবাদ সম্মেলন করেছেন। জানা গেছে, গত ২৮ অক্টোবর দুপুরে সোনাগাজী সরকারি কলেজ ক্যাম্পাসে কলেজ ছাত্রদল নেতা মেহেদী হাসান মিরাজ ও মো. রায়হানের ওপর হামলা হয়। এ ঘটনায় ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন পিয়াসকে দায়ী করেন। এ নিয়ে ছাত্রদল, যুবদল ও বিএনপির একাংশ গত মঙ্গলবার দুপুরে বিক্ষোভ সমাবেশ করেন। ওইদিন রাতেই আহত ছাত্রদল নেতা মেহেদী হাসান মিরাজের মা খাদিজা বেগম বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক

মেজবাহ উদ্দিন পিয়াসসহ সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করা হয়। ছাত্রদল নেতা পিয়াসের বিরুদ্ধে মামলার প্রতিবাদে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুর আলম সোহাগের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা বুধবার সন্ধ্যায় মিছিল বের করেন। মিছিলটি সোনাগাজী কলেজ রোড থেকে কাস্মিরবাজার সড়কের সামনে গেলে অপরপক্ষ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম গ্রুপের নেতাকর্মীরা বাধা দেন। এ সময় সংঘর্ষে শুরু হয়। রফিকুল ইসলাম গ্রুপের ছাত্রদল নেতারা দাবি করেন, মিছিল থেকে তাদের ওপর হামলা করা হয়। অপরদিকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুর আলম সোহাগ দাবি করেন, অতর্কিতভাবে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলমের অনুসারীরা অতর্কিত হামলা করেন। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম জানান,

মিছিল থেকে তার গ্রুপের লোকদের ওপর অতর্কিত হামলা করা হয়েছে। উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা মুঠোফোনে জানান, তিনি ব্যবসায়ীক কাজে ঢাকায় অবস্থান করছেন। তিনি হামলা সংঘর্ষের ব্যাপারে কিছুই জানেন না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে তিন দিনব্যাপী ফোবানা সম্মেলন ৪ সেপ্টেম্বর নিউইয়র্কে মুক্ত গণমাধ্যম দিবসে মানববন্ধন: বাংলাদেশে আটক সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি দাবি ‘গুম’ থাকা আয়েশা ৭ বছর পর ফিরলেন জীবিত! চট্টগ্রামে রেস্তোরাঁ থেকে ছাত্রলীগ-যুবলীগের ১৪ কর্মী গ্রেপ্তার, ‘পুলিশের বস্তাপচা নাটকের স্ক্রিপ্ট’ বদলের দাবি ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তিন জেলায় তুলকালাম: সড়ক অবরোধ, ককটেল নিক্ষেপ ও ১৪৪ ধারা মুক্ত গণমাধ্যম দিবসে দেশান্তরি ঢাকা পোস্ট সম্পাদকের স্মৃতিচারণ: শফিক ও তার প্রেশারগ্রুপ থেকে সন্তানদের রক্ষায় দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যে দড়ি বেঁধে চলছে প্রশাসনের মেলা, শুকানো হচ্ছে লুঙ্গিও বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত আরও চার ব্যাংকের, ১০ ব্যাংক এক কাতারে উচ্চ খেলাপি ঋণের কারণে লভ্যাংশ দিতে পারবে না ১৭ ব্যাংক, বিধিনিষেধ আরোপ ফিফার তহবিলে উন্নয়নের জন্য তিনটি স্টেডিয়াম পাচ্ছে বাফুফে নীরবতাও অপরাধ: ইউনূসের অরাজকতা আর দেশ বিক্রির ষড়যন্ত্রে নীরব থাকা আনু মুহাম্মদ গংও অপরাধী ১৯৬৫-র যুদ্ধ থেকে তারেক রহমানের বর্তমান নীতি: জিয়া-ভারত সম্পর্কের ঐতিহাসিক ব্যবচ্ছেদ হাম থেকে বেঁচে ফিরলেও শিশুদের মস্তিষ্কের ভয়ঙ্কর ঝুঁকি, আসছে বছরগুলোয় এসএসপিই’র শঙ্কা ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: হাম-রুবেলার হাত ধরে ফিরে এলো চার দশক আগে বিলুপ্ত গুটি বসন্ত, শিক্ষকের মৃত্যু দেশে হাম ও উপসর্গ নিয়ে এক দিনে সর্বোচ্চ শিশু মৃত্যু বিধানসভা নির্বাচনে তারকাদের হাল যেমন আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা ১০০টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি: মমতা শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা দেশের জন্য সতর্কবার্তা