ফুটবলকে বিদায় জানালেন মার্সেলো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ February, ২০২৫

ফুটবলকে বিদায় জানালেন মার্সেলো

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ February, ২০২৫ |
রিয়াল মাদ্রিদের কিংবদন্তি লেফট ব্যাক মার্সেলো বিদায় জানালেন ফুটবলকে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে অবসরের সিদ্ধান্তের কথা জানান এই ব্রাজিলিয়ান। টেকনিক্যাল ব্রিলিয়ান্স এবং আক্রমণাত্মক দক্ষতার জন্য পরিচিত এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার রিয়াল মাদ্রিদে থাকাকালীন ২৫টি ট্রফি জিতেছেন। ট্রফিতে ভরা একটি কিংবদন্তি ক্যারিয়ার অবশেষে শেষ হচ্ছে। রিয়াল মাদ্রিদে ১৫ বছর কাটিয়েছেন মার্সেলো। তিনি ক্লাবের স্বর্ণযুগের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বও ছিলেন। তিনি পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতেছেন। এছাড়াও ছয়টি লা লিগা শিরোপা এবং দুটি কোপা দেল রে শিরোপা জিতেছেন। ২০২২ সালে মাদ্রিদ ছেড়ে যাওয়ার পর, তিনি অলিম্পিয়াকোসের সাথে অল্প সময়ের জন্য ছিলেন। এরপর ২০২৩ সালে ফ্লুমিনেন্সে ফিরে আসেন। তার শেষ মৌসুমে, তিনি কোপা

লিবার্তাদোরেস শিরোপা যোগ করেন, যা তার ঐতিহ্যকে আরও দৃঢ় করে তোলে। তবে ২০২৪ সালের নভেম্বরে গ্রেমিওর বিপক্ষে ম্যাচের সময় ফ্লুমিনেন্সের কোচ মানো মেনেজেসের সঙ্গে তর্কের পর ক্লাব ছাড়েন তিনি। তারপর থেকেই ক্লাবহীন ছিলেন তিনি। মার্সেলো ২০০৭ সালে ১৮ বছর বয়সে ফ্লুমিনেন্স থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মার্সেলো বলেন, ‘খেলোয়াড় হিসেবে আমার গল্পটা এখানেই শেষ কিন্তু ফুটবলকে আমার দেয়ার মতো অনেককিছু এখনও আছে।’ ব্রাজিলের জার্সিতে ৫৮ ম্যাচ খেলে ৬ গোল করেছেন মার্সেলো। জাতীয় দলের হয়ে কখনো কোনো বড় শিরোপা ছুঁয়ে দেখতে পারেননি তিনি, যদিও ঘরের মাটিতে ২০১৩ সালে কনফেডারেশন কাপজয়ী দলের অংশ ছিলেন তিনি। এছাড়া ২০১২ ও ২০০৮ এর অলিম্পিকে ব্রাজিলের হয়ে

যথাক্রমে রুপা ও ব্রোঞ্জ জিতেছিলেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান