ফুটপাতের লাল প্যাকেট মিলল ৮৩ রাউন্ড তাজা গুলি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ September, ২০২৫

ফুটপাতের লাল প্যাকেট মিলল ৮৩ রাউন্ড তাজা গুলি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ September, ২০২৫ |
সড়কের পাশে ফুটপাতে পরিত্যক্ত একটি লাল রঙের প্যাকেট থেকে ৮৩ রাউন্ড তাজাগুলি উদ্ধার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বগুড়া শহরের তিনমাথা-সাতমাথা সড়কের কামারগাড়ি এলাকার থেকে গুলিগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাতে কামারগাড়ি এলাকার সড়কের পাশের ফুটপাতে একটি লাল রঙের প্যাকেট উদ্ধার করে ডিবি পুলিশ। পরে সেই প্যাকেট থেকে পয়েন্ট ২ দশমিক ২ বোরের ৮০ রাউন্ড ও শটগানের ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া ২ দশমিক ২ বোরের ৮০ রাউন্ড গুলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ব্যবহৃত হয় না ৷ দুর্বৃত্তরা সড়কের পাশে গুলিগুলো ফেলে রেখে যায়। বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত

কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, কে বা কারা গুলিগুলো কেন বা কী উদ্দেশে রেখে গিয়েছিল এ ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে। সেই সঙ্গে আইনি ব্যবস্থাও নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ যশোরের আদালতপাড়া ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর প্রযুক্তি পরিচালিত হবে থাইল্যান্ড থেকে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড বিচারকের ছেলেকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার আদালত থেকে পালানো আসামি কাউসার গ্রেপ্তার ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার