ফিফা সংস্কারের দাবি তুলল ইউরোপের শীর্ষ চার লিগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ফিফা সংস্কারের দাবি তুলল ইউরোপের শীর্ষ চার লিগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬ |
ফিফার নেতৃত্ব, সুশাসন ও নীতিনির্ধারণী কাঠামো নিয়ে সমালোচনা যখন বাড়ছে, তখন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থায় বড় ধরনের সংস্কারের দাবি তুলেছে ইউরোপের শীর্ষ চার লিগ। ইংলিশ প্রিমিয়ার লিগ, জার্মান বুন্দেসলিগা, ইতালিয়ান সিরি আ ও স্প্যানিশ লা লিগা যৌথভাবে জানিয়েছে, ফিফার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় ফুটবলসংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের আরও বেশি সম্পৃক্ত করা প্রয়োজন। শুক্রবার দেওয়া এক যৌথ বিবৃতিতে চার লিগ বলেছে, ফিফায় কার্যকর জবাবদিহিতা ও ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে হবে। পাশাপাশি সংস্থাটির সাংবিধানিক ক্ষমতার স্পষ্ট সীমারেখা নির্ধারণ এবং নিয়ন্ত্রক ও বাণিজ্যিক কার্যক্রমকে আলাদা করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছে তারা। চলতি বছরের শুরুতে ব্যাপক সমালোচনার মুখে ফিফার বাণিজ্যিক কার্যক্রমে বাইরের বিনিয়োগ আনার পরিকল্পনা ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ বাতিল

করতে হয়েছিল ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে। সেই ঘটনার পর ইউরোপের প্রভাবশালী চার লিগের এটি প্রথম বড় ধরনের যৌথ উদ্যোগ। বিবৃতিতে চার লিগ ফুটবলের মূল ভিত্তি হিসেবে খেলোয়াড়, সমর্থক, ক্লাব ও স্থানীয় লিগগুলোর ভূমিকার কথা উল্লেখ করেছে। তাদের ভাষায়, বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ হলেও সপ্তাহজুড়ে পূর্ণ স্টেডিয়াম ও স্থানীয় সম্প্রদায়ের সম্পৃক্ততার মধ্যেই খেলাটির প্রকৃত ভিত্তি গড়ে ওঠে। ফিফার বর্তমান কাঠামোর সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে দুর্বল সুশাসনের কারণে ফুটবলের দীর্ঘদিনের ঐতিহ্য ও ভিত্তি হুমকির মুখে পড়েছে। তাদের দাবি, খেলাটির স্বার্থ রক্ষার পরিবর্তে এমন কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, যা ফুটবলসংশ্লিষ্টদের উদ্বেগ বাড়িয়েছে। স্টেকহোল্ডারদের চাপের মুখে ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ পরিকল্পনা বাতিল হলেও,

যে কাঠামোগত দুর্বলতার কারণে এমন উদ্যোগ নেওয়ার সুযোগ তৈরি হয়েছিল, তা এখনো রয়ে গেছে বলে মনে করছে লিগগুলো। আগামী বছর ফিফা সভাপতি নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন ইনফান্তিনো। এমন সময়ে ইউরোপের শীর্ষ চার লিগের এই যৌথ অবস্থান ফিফার ওপর নতুন করে চাপ তৈরি করেছে। এ বিষয়ে মন্তব্যের জন্য ফিফার সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আন্তর্জাতিক প্রতিযোগিতা বাড়ানো ও নতুন নতুন টুর্নামেন্ট আয়োজনকে কেন্দ্র করে কয়েক বছর ধরেই ফিফার সঙ্গে ইউরোপের শীর্ষ লিগগুলোর টানাপোড়েন চলছে। ক্লাব ও ঘরোয়া লিগ কর্তৃপক্ষের অভিযোগ, ফিফার আয়োজিত প্রতিযোগিতার সংখ্যা ও ব্যস্ততা বাড়তে থাকায় ফুটবলারদের ওপর শারীরিক ও মানসিক চাপও বাড়ছে। তাদের মতে,

এর প্রভাব পড়ছে ঘরোয়া প্রতিযোগিতার আকর্ষণ এবং বাণিজ্যিক মূল্যেও।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান গ্যাস নিয়ে সুখবর হাম ও উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫ নতুন রোগী যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ ফিফা সংস্কারের দাবি তুলল ইউরোপের শীর্ষ চার লিগ নওগাঁর সাপাহার সীমান্তে ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ জব্দ। কাজীদের ক্ষমতা শেষ, এবার সরকারি রেজিস্ট্রারের হাতে মুসলিম বিয়ে নথিভুক্তির দায়িত্ব জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া বিশ্বমঞ্চে ট্রাম্পের ক্ষমতা নিম্নমুখী, চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর মিশনে নতুন রুপের ব্রাজিল গমের জন্যেও ভারতের দ্বারস্থ বাংলাদেশ, কেনা হচ্ছে ২ লাখ টনের বেশি সেপ্টেম্বরে ২৪ দিনে কারাগারে ১০ জনের মৃত্যু, ৭ জনই আওয়ামী লীগের নেতাকর্মী বাজারে কোনো জিনিসপত্রের দাম বাড়েনি, তেলের দামও বাড়েনি- সমন্বয় করা হয়েছে: খাদ্য প্রতিমন্ত্রী শিশুদের খেলাকে কেন্দ্র করে প্রতিবেশীর সন্তানের আঙুল কেটে নিলেন পুলিশ কনস্টেবল গভীর রাতে বিএনপির নেতার নেতৃত্বে এনজিও ভবন গুঁড়িয়ে দিয়ে টিকার সামগ্রীসহ কোটি টাকার মাল লুটপাট