ফিজের বাগড়ায় বিশ্ব রেকর্ড হলো না তাসকিনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৫

ফিজের বাগড়ায় বিশ্ব রেকর্ড হলো না তাসকিনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৫ |
ইনিংসের শুরুর পর শেষটাও টেনেছেন তাসকিন আহমেদ। ইনসুইং, বাউন্সার আর গতিতে ভুগিয়েছেন ঢাকা ক্যাপিটালসকে। দুর্বার রাজশাহীর পেসার গড়েছেন ইতিহাস। জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেরা বোলার হওয়ারও কীর্তি গড়েছেন তাসকিন। অবশ্য এত সব পাওয়ার দিনেও আক্ষেপ থাকতে পারে তার! সেই আক্ষেপের পেছনে আছেন মোস্তাফিজুর রহমান! ফিজ কী এমন করেছেন, যাতে তাসকিনের বিশ্বরেকর্ড হয়নি? স্বীকৃত কোনো টি-টোয়েন্টিতে এক ম্যাচে সবচেয়ে বেশি উইকেট শিকারী এখন তাসকিন। তবে তিনি এই রাজ্যের একচ্ছ্বত্র অধিপতি নন। তার আগে এই কীর্তি গড়েছেন মালয়েশিয়ার সাজরুল ইদ্রুস। চীনের বিপক্ষে ৮ রানের খরচায় ইদ্রুস নিয়েছিলেন ৭ উইকেট। এই তালিকায় আরও একজন আছেন— কলিন অ্যাকারম্যান, ১৮ রানের খরচায় তারও শিকার

ছিল সাতটি। ঢাকার বিপক্ষে ঝড় তুলে ১৯ রানে তাসকিন নিয়েছেন ৭ উইকেট। এই পরিসংখ্যানে ফিজের দোষ কোথায়! মোস্তাফিজের দোষ নেই, তাসকিনেরও নেই। আছে শুধু আক্ষেপ। ইনিংসের শেষ বলটি থেকে একটি রান নিয়েছিলেন ফিজ। তাসকিন ওই ওভার তিনটি উইকেট নিয়েছিলেন। কিন্তু শেষ বলে বাগড়া দেন ফিজ। তাসকিনের করা ওভারের শেষ বলটি আলতো করে ঠেলে নেন এক রান। ওই বলে যদি ফিজকেও তাসকিন পরাস্ত করতে পারত, তবে এত হিসেব নিকেশের দরকার হতো না। টি-টোয়েন্টিতে কোনো এক ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় এককভাবে থাকতেন তাসকিন। তাসকিনের সেই আক্ষেপ থাকুক বা না থাকুক, ঢাকাকে ভালোই চেপে ধরেছিল রাজশাহী। তবে বাকিদের ব্যর্থতায় ১৭৫ রানের লক্ষ্য পেয়েছে ঢাকা।

এমন দিনে তাসকিন গড়েছেন বিপিএলের সেরা বোলারের রেকর্ড। তার আগে ১১ বিপিএলের ইতিহাসে কেউ এত দুর্দান্ত স্পেল করতে পারেননি। তাসকিন পেছনে ফেলেছেন পাকিস্তারেন মোহাম্মদ আমিরকে (১৭ রানে ৬ উইকেট)। তবে বিশ্বের সেরা হতে পারেননি। তাই হয়ত আক্ষেপ থাকতে পারে তাসকিনের, ‘ইশ, মোস্তাফিজকে আউট করতে পারলেই হত!’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু