ফাইনাল শোচনীয় হারের পর নিজ দেশি পুলিশের সাথেও সংঘর্ষে জড়াল আর্জেন্টাইনরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ July, ২০২৬

ফাইনাল শোচনীয় হারের পর নিজ দেশি পুলিশের সাথেও সংঘর্ষে জড়াল আর্জেন্টাইনরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ July, ২০২৬ |
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর দেশটির রাজধানী বুয়েনস আইরেসে সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অন্তত ১৫ জনকে আটক করেছে। সংবাদমাধ্যম দ্য মিররের খবরে বলা হয়, লাখো আর্জেন্টাইন সমর্থক রাজধানীর প্রধান সড়কগুলোতে জড়ো হয়ে বড় পর্দায় ফাইনাল দেখছিলেন। তাদের আশা ছিল, লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরবে। কিন্তু অতিরিক্ত সময়ে গোল হজম করে ১-০ ব্যবধানে হেরে যাওয়ায় সেই আশা ভেঙে যায়। ম্যাচে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখায় দলটি মানসিকভাবে ভেঙে পড়ে। পরে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে স্পেন শিরোপা জিতে নেয়। নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনাল শেষে মাঠেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই

দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ হয়। ম্যাচ শেষের বাঁশির পর স্পেনের এরিক গার্সিয়াকে ধাক্কা দেওয়া ও আক্রমণাত্মক আচরণের দায়ে আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসও লাল কার্ড দেখেন। এদিকে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ইনফোবায়ে-এর প্রতিবেদনে বলা হয়েছে, বুয়েনস আইরেসে প্রায় ৩০ লাখ মানুষের শহরজুড়ে উদ্‌যাপনের পরিবেশ শান্তিপূর্ণ থাকলেও স্থানীয় সময় রাত প্রায় ১১টা ৪৫ মিনিটের দিকে পরিস্থিতি বদলে যায়। জাতীয় স্মৃতিস্তম্ভ ওবেলিস্কের চারপাশে নিরাপত্তার জন্য স্থাপন করা বেষ্টনি ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন একদল সমর্থক। এরপরই পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। প্রতিবেদন অনুযায়ী, প্রায় ২০ মিনিট ধরে চলা সংঘর্ষে বিপুলসংখ্যক সমর্থক পুলিশের দিকে কাচের বোতলসহ বিভিন্ন বস্তু নিক্ষেপ করেন। জবাবে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে বিক্ষুব্ধ

জনতাকে ছত্রভঙ্গ করে। ইনফোবায়ের তথ্য অনুযায়ী, এ ঘটনায় অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে। সংঘর্ষে কয়েকজন আহত হলেও তাদের অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, রাজধানীর বিভিন্ন সড়কে ভাঙা কাচ ও অন্যান্য ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। একটি ছবিতে একজন পুলিশ সদস্যকে মাটিতে পড়ে থাকা এক সমর্থককে লাথি মারতে দেখা গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে পরাজয়ের পরও আর্জেন্টিনায় জাতীয় ছুটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। স্পেন অধিনায়ক রদ্রি বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, খেলোয়াড় ও কোচিং স্টাফ যেদিন উদ্‌যাপনের সিদ্ধান্ত নেবেন, সেদিনই

জাতীয় ছুটি ঘোষণা করা হবে। আর্জেন্টাইন প্রেসিডেন্টের বার্তায় বলা হয়, “জনগণকে জানাচ্ছি—খেলোয়াড় ও কোচিং স্টাফ যে দিন উদ্‌যাপনের সিদ্ধান্ত নেবেন, সেই দিনটিকে জাতীয় ছুটি ঘোষণা করা হবে।” উল্লেখ্য, ২০২২ বিশ্বকাপ জয়ের পরও আর্জেন্টিনায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। ফাইনালের পরের মঙ্গলবার দলটি বুয়েনস আইরেসে ফিরে এলে ওবেলিস্ককে কেন্দ্র করে বিজয় উৎসব অনুষ্ঠিত হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান