প্লে-অফের আগ মুহূর্তে তিন বিদেশিকে উড়িয়ে আনছে রংপুর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ February, ২০২৫

প্লে-অফের আগ মুহূর্তে তিন বিদেশিকে উড়িয়ে আনছে রংপুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ February, ২০২৫ |
টানা ৮ জয়ের পর টানা ৪ হার। কোয়ালিফায়ারের আশায় থাকা রংপুর রাইডার্সকে অনেকটা অপ্রত্যাশিতভাবেই এখন এলিমিনেটর ম্যাচ খেলতে হচ্ছে। যেখানে হারলেই বাদ পড়তে হবে তাদের। এমন সমীকরণ সামনে রেখে নিজেদের শক্তি বাড়াচ্ছে দলটি। বিদেশ থেকে নতুন তিন বিদেশি ক্রিকেটারকে উড়িয়ে আনছে রংপুর। দুপুর ১টা ৩০ মিনিটে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামার আগে সকালে সংযুক্ত আরব আমিরাত থেকে ঢাকায় পা রাখছেন তিন বিদেশি ক্রিকেটার। এরপর বিশ্রাম শেষে দুপুরে রংপুরের হয়ে মাঠে নামবেন তারা। জানা গেছে, সেই তিন বিদেশি ক্রিকেটার হলেন- ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার টিম ডেভিড এবং ইংল্যান্ডের জেমস ভিন্স। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল প্লে-অফের আগে বেশকিছু

বিদেশি তারকাদের দলে ভেড়াবে রংপুর রাইডার্স। বিশেষ করে আইএল টি-টোয়েন্টির লিগ পর্ব শেষ হওয়ার সুবাদে আন্তর্জাতিক তারকাদের অনেককেই পাওয়ার সুযোগ ছিল। এখন সে পথেই হাঁটছে দলটি। রংপুর অবশ্য এমনিতেও বেশ শক্তিশালী ছিল। তবে মাঝে দুর্দান্ত ছন্দে থাকা দলটির পাকিস্তানি তারকা খুশদিল শাহ, ইংল্যান্ডের অ্যালেক্স হেলসরা চলে যাওয়ায় শূন্যতা তৈরি হয় দলটিতে। এবার সেই শূন্যতা পূরণেই বিদেশ থেকে তিন তারকা ক্রিকেটারকে দলে এনেছে দলটি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান