প্লট-ফ্ল্যাট বিক্রি নিয়ে নতুন বিধিমালা জারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৫

প্লট-ফ্ল্যাট বিক্রি নিয়ে নতুন বিধিমালা জারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৫ |
প্লট বা ফ্ল্যাট হস্তান্তরের (বিক্রি, দান বা বন্ধক) প্রক্রিয়ায় নতুন বিধিমালা জারি করা হয়েছে গত ১০ নভেম্বর। সেখানে বিধান প্রণয়ন ও পদ্ধতি নিরূপণে পরিবর্তন আনা হয়েছে। প্লট বা ফ্ল্যাটের মালিকানা হস্তান্তর প্রক্রিয়ায় দীর্ঘদিনের জটিলতা ও দুর্নীতি দূর করার লক্ষ্যে সাতটি বিধিমালা জারি করা হয়। সেখানে প্লট ও ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ফি ও নামজারি নিয়ে সুস্পষ্ট নীতিমালা উল্লেখ করা আছে। ২ নং ও ৩ নং বিধিমালায় এ দুটি বিষয়ে বলা হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে গত সোমবার (১০ নভেম্বর) গেজেট আকারে প্রজ্ঞাপন জারি করা হয়। বিধিমালাগুলো নিম্নরূপ— ১. গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন কর্তৃপক্ষ বা সংস্থা কর্তৃক উন্নয়নকৃত ও বরাদ্দকৃত আবাসিক প্লট

ও ফ্ল্যাটের ক্ষেত্রে উত্তরাধিকার, ক্রয়, দান বা অন্য সূত্রে নামজারি; হস্তান্তর (বিক্রয়, দান, বন্ধক বা বাতিল) দলিল সম্পাদন বা বাতিল; আম-মোক্তার দলিল সম্পাদন বা বাতিল এবং ঋণ গ্রহণের অনুমতি প্রদানের ক্ষেত্রে লিজদাতা প্রতিষ্ঠানের অনুমোদন গ্রহণের বিধান বাতিল করা হলো। এ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে উপরোক্ত কার্যসমূহের জন্য তফশিলভুক্ত সব আবাসিক প্লট ও ফ্ল্যাটের ক্ষেত্রে লিজদাতা প্রতিষ্ঠানের অনুমোদন গ্রহণের প্রয়োজন হবে না। তবে নিজ দলিলের অন্যান্য শর্ত যেমন কোনো শর্তের বিলোপন বা একাধিক প্লট ও ফ্ল্যাটের একসঙ্গে প্রাপ্তির আয়তনের পরিবর্তন এবং প্লট বা ফ্ল্যাটের ব্যবহার শ্রেণির পরিবর্তন অথবা আংশিক প্লট বা ফ্ল্যাটের ব্যবহারের শ্রেণির পরিবর্তনজনিত কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি গ্রহণের বর্তমান

পদ্ধতি বহাল থাকবে। ২. দলিলগ্রহীতাকে উন্নয়নকৃত প্লট বা ভবনের ভূমি হস্তান্তরের ক্ষেত্রে দলিল মূল্যের ২ শতাংশ হারে এবং শুধু প্লট বা ভূমি হস্তান্তরের ক্ষেত্রে দলিল মূল্যের ৫ শতাংশ হারে অর্থ সাব-রেজিস্ট্রি অফিসে বা সাব-রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রেশন ফির সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুকূলে জমা প্রদান করতে হবে। এ ছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং এর আওতাধীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্লট বা ফ্ল্যাটের ক্ষেত্রে প্রতিবার মালিকানা হস্তান্তরের জন্য একই হারে ও পদ্ধতিতে মন্ত্রণালয়ের অনুকূলে নন-ট্যাক্স রেভিনিউ (এনটিআর) হিসেবে আদায় করা হবে। ৩. লিজকৃত সম্পত্তির মালিকানা পরিবর্তন এবং মালিকানা রেকর্ড লিজদাতা প্রতিষ্ঠানে সংরক্ষণ ও হালনাগাদ রাখার লক্ষ্যে প্লট বা ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে দলিল সম্পাদনের পর একজন বিক্রেতা

এক কপি (ফটোকপি কপি) এবং নামজারির পর এ সম্পর্কিত রেকর্ডও ক্রেতা বা, কেএম, কেএমডি, দলিলগ্রহীতা কর্তৃক দলিল সম্পাদনের ৯০ দিনের মধ্যে লিজদাতা প্রতিষ্ঠানে দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করতে ব্যর্থ হলে দৈনিক ৫০ টাকা হারে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা থাকবে। হস্তান্তর দলিল বা নামজারি রেকর্ড লিজদাতা প্রতিষ্ঠানে দাখিলের ৩০ দিনের মধ্যে মালিকানা রেকর্ড হালনাগাদ করতে হবে। হালনাগাদকৃত রেকর্ডও রেজিস্টার্ড ডাকের পাশাপাশি ই-মেইল বা ইলেকট্রনিক অন্য কোনো মাধ্যমে ক্রেতা বা ক্ষেত্রমতো দলিল গ্রহীতাকে অবহিত ও প্রেরণ করতে হবে। নির্ধারিত সময়ে তা পরিপালনে ব্যর্থ হলে দায়িত্বরত কর্মকর্তা/কর্মচারীর বিরুদ্ধে কর্তৃপক্ষ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। ৪. লিজ

দলিলের মেয়াদ শেষে (নিরানব্বই বছর পর) তা স্বয়ংক্রিয়ভাবে নবায়নকৃত বলে গণ্য হবে এবং অনুচ্ছেদ (২) এ বর্ণিত হস্তান্তর ফি আদায়ও রহিত হয়ে যাবে। তবে লিজদাতা প্রতিষ্ঠানের পূর্বানুমতি ছাড়া প্লটের বিভাজন বা একাধিক প্লটের একত্রিকরণ, প্লট বা ফ্ল্যাটের ব্যবহার শ্রেণি পরিবর্তনসহ মাস্টারপ্ল্যানের কোনো পরিবর্তন করা যাবে না। ৫. আবাসিক ব্যতীত অন্যান্য (প্রাতিষ্ঠানিক, বাণিজ্য ও শিল্প) প্লট, ফ্ল্যাট বা স্পেসের হস্তান্তর ও নামজারিসহ অন্যান্য ক্ষেত্রে লিজদাতা কর্তৃপক্ষ থেকে গ্রহণের বিদ্যমান বিধান বহাল থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“মৃত্যু হলে দেশের মাটিতেই হোক”: জেল-জুলুমের ঝুঁকি জেনেই শীর্ষ নেতাদের নিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের মোদিবিরোধী তাণ্ডবের পর হেফাজতের উগ্রবাদীদের ধরিয়ে নেওয়া সেই দর্জিকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে হত্যা চরম দুর্ভোগে রাঙামাটি: বাঘাইছড়িতে পানিবন্দী ২০ হাজার মানুষ, ৬ দিনে ১০৪ পাহাড়ধস রাজনৈতিক অনিশ্চয়তা-অব্যবস্থাপনায় বিদেশি বিনিয়োগ কমেছে ৭০ শতাংশ, উদ্বেগে অর্থনীতিবিদরা বন্ধ হয়নি হামে শিশু মৃত্যু, সংখ্যা ছাড়াল ৭৫০ পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে দলীয় পদ গেল জামায়াত নেতার এডিবির প্রতিবেদনে উদ্বেগ: মার্কিন ট্যারিফের ফাঁদে পড়ে চরম বিপর্যয়ে বাংলাদেশের রপ্তানি খাত ঘনিষ্ঠ মিত্র আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ দেখতে চান নেতানিয়াহু অগ্রাধিকার ভিত্তিতে বন্যাদুর্গতদের ত্রাণ দেওয়ার আহ্বান জামায়াত আমিরের এমবাপে-দেম্বেলের গোলে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স থাই বাজারে বাংলাদেশি কসমেটিকস, বাড়ছে বৈশ্বিক গ্রহণযোগ্যতা সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিজের জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ খামেনি বরিশালে থানায় হামলার ঘটনায় ১৮ জন গ্রেপ্তার দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সেনাবাহিনী ও পুলিশের স্কটে ফিরছেন সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক ভেনিজুয়েলা ভূমিকম্পে নিহত ৩৮৯৯, ক্ষতি ৬.৭ বিলিয়ন ডলার টেকনাফে রোহিঙ্গা ১০০ পরিবারকে নেয়া হলো নিরাপদ স্থানে ঝিনাইদহে নাপিত ডেকে ছাত্রদের চুল কাটলেন সাবেক সভাপতি, অভিভাবক-কর্তৃপক্ষ হাতাহাতি