প্রেমের টানে ইউক্রেন থেকে ব্রাহ্মণবাড়িয়ায়, ইসলাম গ্রহণ করে বিয়ে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৪

প্রেমের টানে ইউক্রেন থেকে ব্রাহ্মণবাড়িয়ায়, ইসলাম গ্রহণ করে বিয়ে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৪ |
প্রায় ছয় হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ইউক্রেনের নাগরিক এন্ড্রি প্রকিপ বাংলাদেশে এসে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মেয়ে বৃষ্টি আক্তারকে বিয়ে করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় থেকে গড়ে ওঠা এই সম্পর্কের ভিত্তিতে তিনি নিজের ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করেছেন। বর্তমানে তার নতুন নাম মোহাম্মদ। দুই বছর আগে ফেসবুকে বৃষ্টি ও এন্ড্রির পরিচয় হয়। ইউক্রেনে জন্মগ্রহণ করা এন্ড্রি কাজের সন্ধানে পোল্যান্ডে পাড়ি জমান এবং মাঝে মাঝে বেলজিয়ামে ভবন নির্মাণের কাজ করেন। তাদের কথোপকথন ধীরে ধীরে গভীর বন্ধুত্বে পরিণত হয়। এক পর্যায়ে এন্ড্রি বৃষ্টিকে বিয়ের প্রস্তাব দেন। বৃষ্টি প্রথমে এন্ড্রির প্রস্তাবে সাড়া দিতে কিছুটা দ্বিধান্বিত ছিলেন। তবে এন্ড্রি তাকে জানায় যে তিনি খ্রিস্টান

ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করবেন এবং তাকে বিয়ে করবেন। তাদের এই দীর্ঘ দুই বছরের সম্পর্ক শেষ পর্যন্ত বিয়েতে রূপ নেয়। গত ১৯ ডিসেম্বর এন্ড্রি বেলজিয়াম থেকে বাংলাদেশে আসেন। ব্রাহ্মণবাড়িয়ার আদালতে হলফনামার মাধ্যমে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। বিজয়নগরের বিষ্ণুপুর ইউনিয়নের পূর্ব কালাছড়া গ্রামের মৃত কামাল মিয়ার মেয়ে বৃষ্টি আক্তারকে বিয়ে করেন। বৃষ্টি বলেন, এন্ড্রি নিজে থেকেই ইসলাম গ্রহণের ইচ্ছা প্রকাশ করে। সে আমাকে ভালোবাসে, এবং তার ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল। আমাদের বিয়েতে পরিবারের সম্মতি ছিল। বিয়ের পর বৃষ্টি নিজের নাম পরিবর্তন করে বৃষ্টি পুরকিপ রেখেছেন। স্থানীয় ইউপি সদস্য মো. ফরহাদ আলী বলেন, ইউক্রেনের নাগরিক এখানে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে আমাদের গ্রামের

মেয়ে বিয়ে করেছে, যা এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এন্ড্রি ওরফে মোহাম্মদ বলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। বৃষ্টি একজন ভালো মেয়ে এবং তার প্রতি আমার ভালোবাসা আমাকে বাংলাদেশে নিয়ে এসেছে। বিয়ে করার পর আমি খুব আনন্দিত। বৃষ্টি জানান, এন্ড্রি বাংলা ভাষা শেখার চেষ্টা করছেন। ইংরেজিতে তাদের কথোপকথন হয়, তবে তিনি কিছুটা বাংলা শিখেছেন। বিয়ের পর এন্ড্রি তার স্ত্রীকে পোল্যান্ড নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন। এজন্য তিনি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। এক মাসের ছুটি নিয়ে বাংলাদেশে আসা এন্ড্রি জানালেন, সব প্রক্রিয়া শেষ করেই তিনি স্ত্রীকে নিয়ে পোল্যান্ডে ফিরে যাবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর