প্রিপেইড গ্যাস মিটার স্থাপনে তিতাসের সতর্কবার্তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ মে, ২০২৫

প্রিপেইড গ্যাস মিটার স্থাপনে তিতাসের সতর্কবার্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মে, ২০২৫ |
তিতাস গ্যাস কর্তৃপক্ষ প্রিপেইড গ্যাস মিটার স্থাপনের সময় প্রতারণা এড়াতে গ্রাহকদের কোনো অসাধু ব্যক্তি বা চক্রের সঙ্গে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানিয়েছে। বুধবার এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এ সতর্কবার্তা দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাকৃতিক গ্যাসের সাশ্রয়ী ও দক্ষ ব্যবহার নিশ্চিত করতে এবং গ্রাহক সেবার মান উন্নয়নের লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট এলাকায় ইতোমধ্যে ৪ লাখ ২০ হাজার প্রিপেইড গ্যাস মিটার স্থাপন করা হয়েছে। গ্রাহক চাহিদা ও জনপ্রিয়তার পরিপ্রেক্ষিতে আরও ১১ লাখ স্মার্ট প্রিপেইড মিটার স্থাপনের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। গ্রাহক পর্যায়ে প্রিপেইড গ্যাস মিটারের ব্যাপক জনপ্রিয়তা ও চাহিদার প্রেক্ষিতে সরকার, বিশ্বব্যাংক ও

তিতাস গ্যাসের অর্থায়নে এক প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়ন হবে ঢাকা উত্তর, গাজীপুর ও ময়মনসিংহ আঞ্চলিক বিপণন বিভাগের আওতাভুক্ত এলাকাগুলোতে। তিতাস কর্তৃপক্ষ জানায়, মিটার স্থাপনের জন্য গ্রাহককে এককালীন কোনো অর্থ প্রদান করতে হবে না। শুধুমাত্র ব্যবহারের সময় রিচার্জের মাধ্যমে প্রতি মাসে নির্ধারিত মিটার ভাড়া পরিশোধ করতে হবে। তবে যদি অভ্যন্তরীণ গ্যাস লাইনে চাবি, ভালভ বা সরঞ্জাম পরিবর্তনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তা গ্রাহককেই সরবরাহ করতে হবে। কোনো ধরনের মেরামত, পরিবর্তন বা রক্ষণাবেক্ষণ প্রয়োজন হলে তা তিতাসের অনুমোদিত ঠিকাদারের মাধ্যমে করতে হবে এবং ব্যয় গ্রাহককেই বহন করতে হবে। প্রকল্পের আওতায় ৩০ জুন পর্যন্ত নিয়োগপ্রাপ্ত পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা গ্রাহকের বাড়ি পরিদর্শন করে নমুনা জরিপ চালাবেন।

এ সময় তাদের পরিচয়পত্র যাচাই করে সহায়তা করার অনুরোধ জানানো হয়েছে। মিটার স্থাপন বা জরিপ কার্যক্রমের নামে কেউ আর্থিক লেনদেন দাবি করলে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে এবং কোনোভাবেই প্রতারকের ফাঁদে পা দেওয়া যাবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?