প্রস্তাব দীর্ঘমেয়াদি হলে নেতৃত্ব দিতে প্রস্তুত লিটন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৪

প্রস্তাব দীর্ঘমেয়াদি হলে নেতৃত্ব দিতে প্রস্তুত লিটন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৪ |
দক্ষিণ আফ্রিকা সিরিজের মধ্যেই চাউর হয় তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল শান্ত দায়িত্ব ছেড়ে দিতে চান। টি-২০ বিশ্বকাপের পরও সংক্ষিপ্ত সংস্করণের নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন তিনি। বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে আলোচনা করে পুনরায় শান্ত দায়িত্ব চালিয়ে যেতে সম্মতও হন। তবে এমনটাও শোনা গেছে, টি-২০ দলের অধিনায়ক থাকতে চান না শান্ত। ওই ফরম্যাটে তার ফর্মও ভালো নয়। তার ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজে টি-২০ দলের নেতৃত্ব দিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছেন লিটন দাস। যদিও ব্যাটে রান পাননি লিটন। ডানহাতি ব্যাটার জানিয়েছেন, বোর্ড তাকে টি-২০ দলের দীর্ঘমেয়াদি দায়িত্ব দিলে তিনি নিতে প্রস্তুত। ওয়েস্ট ইন্ডিজে সিরিজ শেষে সাংবাদিকদের লিটন বলেন, ‘নেতৃত্বটা যেহেতু বোর্ডের কাছে চিন্তার, বোর্ড যদি চায়

আমি নেতৃত্ব দিতে প্রস্তুত। দায়িত্ব নিতে না পারার কারণ নেই। আমি নেতৃত্ব উপভোগও করেছি।’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচে ভালো কিছু সিদ্ধান্ত নিয়েছেন লিটন। অল্প রানের পুঁজি নিয়েও বোলারদের ঠিক মতো কাজে লাগিয়ে, ফিল্ডিং সেটআপ মিলিয়ে জয় তুলে নেন তিনি। এটা অভিজ্ঞতার কারণে পেরেছেন বলেও জানান ডানহাতি এই ব্যাটার, ‘অভিজ্ঞতা থেকেই অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি। অনেক দিন ধরেই খেলছি, সঙ্গে বোলাদের যে দক্ষতা আছে তা কাজটা সহজ করেছে।’ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পুরোটাই ইনজুরির কারণে খেলতে পারেননি অধিনায়ক শান্ত। তার জায়গায় টেস্ট ও ওয়ানডে সিরিজে দলের নেতৃত্ব দেন মেহেদী মিরাজ। তার অধীনে একটি টেস্ট জিতলেও ওয়ানডে সিরিজে ভালো করেনি দল। বোর্ডে

সংগ্রহ ভালো হলেও শেষ পযন্ত ম্যাচ বের করতে পারেননি মিরাজ। তবে টি-২০তে লিটনের নেতৃত্ব ছিল চোখে পড়ার মতো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার