প্রবাসী আয়ে রেকর্ড, ২৬ দিনে এলো ২৯৪ কোটি ডলার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫

প্রবাসী আয়ে রেকর্ড, ২৬ দিনে এলো ২৯৪ কোটি ডলার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫ |
দেশের রেমিট্যান্স প্রবাহ বা প্রবাসী আয়ে চলতি মার্চ মাসে নতুন রেকর্ড স্থাপন করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্চের প্রথম ২৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৯৪ কোটি ৫০ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ হাজার ৯২৯ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর আগে, মার্চের প্রথম ২৪ দিনে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৭৫ কোটি ডলার। এই প্রবৃদ্ধির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ২০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, গত ২৫-২৬ মার্চ দেশে এসেছে ১৯ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স। সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে সামনে রেখে

দেশে স্বজনদের কাছে বিপুল পরিমাণে অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা। এতে বাড়ছে প্রবাসী আয়ের প্রবাহ। এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসে রেমিট্যান্স ৩০০ কোটি ডলার ছাড়াতে পারে। আরিফ হোসেন খান বলেন, মার্চ মাসের বাকি দিনগুলোতে একই হারে রেমিট্যান্স অব্যাহত থাকলে মাস শেষে এই আয় ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে, যা এক মাসে প্রবাসী আয়ের দিক থেকে নতুন রেকর্ড হবে। গত বছরের একই সময়ে, অর্থাৎ ২০২৪ সালের মার্চ মাসের প্রথম ২৪ দিনে দেশে এসেছিল ১৫৫ কোটি ডলার, এবং পুরো মাসে রেমিট্যান্স এসেছিল ২০০ কোটি ডলারের কম। ফলে এবারের রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। প্রবাসী আয় বৃদ্ধির এই ধারা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে

বলে আশা করা হচ্ছে।​ এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স (প্রায় ২৬৪ কোটি ডলার) আসে গত ডিসেম্বরে। আর দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল গত ফেব্রুয়ারিতে (প্রায় ২৫৩ কোটি ডলার)।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?