‘পোস্ট ডিলিট করো, সমস্যা হবে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৫

‘পোস্ট ডিলিট করো, সমস্যা হবে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৫ |
শেষ ওভারে জয়ে জন্য রংপুরের প্রয়োজন ছিল ২৬ রান। যা প্রায় অসম্ভব বলা চলে। কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করলেন অধিনায়ক নুরুল হাসান সোহান। কাইল মায়ার্সের করা শেষ ওভারে তিনি তুলে নিলেন ৩০ রান। এতে করে চলতি আসরে এখন পর্যন্ত অপরাজিত দল হিসেবে টিকে রইলো রংপুর রাইডার্স। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল। জবাবে ৩ উইকেটে জয় পেয়েছে রংপুর। রুদ্ধশ্বাস এই ম্যাচ চলাকালীন ও ম্যাচ শেষে সামাজিক মাধ্যমেও জমে ওঠে খেলা। শেষ ৩ বলে ১২ রানের সমীকরণ যখন রংপুরের, বরিশাল তখন নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দেয়,‘মনুরা রেডি তো।’

ফটোকার্ডে লেখা ছিল ‘জাগো বাহে জাগো’ এবং সেখানে বরিশালের জয়ের উদযাপনের ছবি পোস্ট করে। এরপর সোহান শেষ তিন বলে ২ ছক্কা ও ১ চারে পাশার দান উল্টে দেন। এমন ম্যাচ যে হারতে হবে ঘুণাক্ষরেও হয়তো ভাবেনি বরিশাল। ততক্ষণে তাদের পোস্টে পাল্টা খোঁচা দিয়ে ফেলেছে রংপুর- ‘পোস্ট ডিলিট করো, সমস্যা হবে।’ ফটোকার্ডে বরিশালের দেয়া পোস্টের স্ক্রিনশট বসিয়ে দেয় রংপুর। এর আগে প্রথম দেখায় বরিশালকে হারিয়ে রংপুর পোস্ট করেছিল, ‘বরিশালের লঞ্চে রংপুরের ধাক্কা, আতঙ্কে যাত্রীরা।’ তারই পাল্টা খোঁচা দিতে চেয়ে আরেকটি ধাক্কা খেলো বরিশাল। অবশ্য পোস্ট তারা ডিলিট করেনি, বরং রংপুর ও সোহানকে অসম্ভব জয় এনে দেয়ায় অভিনন্দন জানিয়েছে তারা। এর আগে নির্ধারিত ২০ ওভারে

৫ উইকেট হারিয়ে করেছিল ১৯৭ রান। ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেছেন কাইল মায়ার্স। এই ক্যারিবিয়ান পেয়েছেন ফিফটির দেখা। ১ চার ৭ ছক্কায় ২৯ বলে অপরাজিত ৬১ রান করেছেন তিনি। তাছাড়া ফাহিম আশরাফ করেছেন ৬ বলে ২০ রান। এদিকে বড় লক্ষ্য তাড়া করতে নেমে রংপুরও কম যায়নি। তবে দলীয় ১৫৭ রানে ইফতিখার আহমেদ আউট হওয়ার পর দ্রুত আরও ৩ উইকেট হারিয়ে হারতে বসেছিল নূরুল হাসান সোহানের দল। কিন্তু শেষ ওভারে সোহানের বীরত্বে শেষ পর্যন্ত রোমাঞ্চকর এক জয় পেয়েছে রংপুর। ২৪ বলে ৪৮ রান করেন খুশদিল শাহ। ৩৬ বলে ৪৮ রান করেন ইফতেখার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!