ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল
রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না
প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা
দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার
৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না?
গত ৩ বছরের হিসাবে ২০২৬ এর প্রথম প্রান্তিকে সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমেছে যথাক্রমে ৫৮.৪৭% ও ৭০.৩৪%
ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার
পুলিশ সদর দপ্তরের সামনে চাকরিচ্যুত পুলিশদের বিক্ষোভ
শেখ হাসিনার আমলে অবৈধভাবে চাকরিচ্যুত সব পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে আবারও অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। বুধবার দুপুর সোয়া ১২টার দিকে পুলিশ সদরদপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পুলিশ সদরদপ্তরের সামনে কয়েকশ পুলিশ সদস্য অবস্থান নিয়েছে। ফুটপাতে দাঁড়িয়ে থাকা চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সামনেই পোশাক পরিহিত পুলিশ সদস্যরা দাঁড়িয়ে আছে। আর এসময় চাকরি ফিরে পেতে নানা ধরনের স্লোগান দিচ্ছে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা।
আন্দোলনরত চাকরিচ্যুত পুলিশ সদস্যরা কোনো বৈষম্যের শিকার হতে চান না। চাকরি ফিরে পেতে আর কোনো কালক্ষেপণ চান না। নির্বাহী আদেশে তাদের চাকরি ফিরে দেওয়ার দাবি জানান তারা।
অবস্থান কর্মসূচি পালন করা চাকরিচ্যুত কনস্টেবল জাহিদ হাসান
বলেন, আমরা গত ছয় মাস ধরে চাকরি ফিরে পাওয়ার জন্য দাবি জানিয়ে আসছি। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন আমাদের চাকরি ফিরে দেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টারকে আদেশও দিয়েছিলেন। কিন্তু ছয় মাসেও তা বাস্তবায়ন হয়নি। ডিএমপি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বলেন, চাকরি ফিরে পাওয়ার জন্য চাকরিচ্যুত পুলিশ সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা তাদের বলেছি আলোচনায় বসার জন্য। কিন্তু তারা যেতে চাচ্ছে না।