পুলিশ-র‌্যাবের পক্ষে শেখ হাসিনার শক্ত অবস্থান: ‘আন্দোলনকারীরাই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৫

আরও খবর

ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল

রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না

প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা

দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার

৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না?

গত ৩ বছরের হিসাবে ২০২৬ এর প্রথম প্রান্তিকে সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমেছে যথাক্রমে ৫৮.৪৭% ও ৭০.৩৪%

ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার

পুলিশ-র‌্যাবের পক্ষে শেখ হাসিনার শক্ত অবস্থান: ‘আন্দোলনকারীরাই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৫ |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের সরকারবিরোধী আন্দোলনে সহিংসতা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বলেন, “সহিংসতার সূত্রপাত কোনোভাবেই সরকারের গৃহীত পদক্ষেপের কারণে তৈরি হয়নি; বরং বিধি মোতাবেক মাঠ পর্যায়ে নিরাপত্তা কর্মকর্তাদের তাৎক্ষণিক সিদ্ধান্ত থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হয়।” তিনি উল্লেখ করেন, মাঠ পর্যায়ে পুলিশ ও র‍্যাব সদস্যরা প্রতিষ্ঠিত অপারেশনাল গাইডলাইন অনুসারেই কাজ করেছেন। সে অনুযায়ী নির্দিষ্ট পরিস্থিতিতে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি রয়েছে। শেখ হাসিনার ভাষ্যে: “The key street-level decisions were made by security personnel on the ground who were expected to follow well-established operational guidelines. Those guidelines endorse the use of firearms

in certain circumstances. It may well be that in a febrile atmosphere some decisions were made that were mistaken.” প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “জুলাই-আগস্টে আইনশৃঙ্খলা বাহিনী সিকিউরিটি গাইডলাইন মেনে যা করেছে, তা ছিল জননিরাপত্তা রক্ষার স্বার্থে। কখন, কোন পরিস্থিতিতে অস্ত্র ব্যবহার করা যায়, তা নির্দেশনা অনুযায়ী তারা পালন করেছে। তারা বাই দ্য বুক (আইনশৃঙ্খলা বাহিনীর রাষ্ট্রীয় বিধি অনুসারে) কাজ করেছে।” শেখ হাসিনা আরও বলেন, “হিট অব দ্য মোমেন্ট” বা উত্তপ্ত পরিস্থিতিতে কিছু ভুল সিদ্ধান্ত হয়তো হয়েছে, কিন্তু তা উদ্দেশ্যপ্রণোদিত নয়—বরং তাৎক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার প্রয়াসেই নেওয়া হয়েছিল। তিনি দৃঢ়ভাবে জানান, জুলাই-আগস্টে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কোনো গণহত্যা সংঘটিত হয়নি। তিনি বলেন, “The charges rely on

compromised testimony and evidence that has been manipulated and taken out of context to serve the political ends of an unelected government.” এ সময় শেখ হাসিনা বলেন, সহিংসতা ও অরাজকতা ঘটানো হয় সংগঠিতভাবে, যেখানে পুলিশ ও র‍্যাবের উপর প্রাণঘাতী হামলা চালানো হয়। মাঠ পর্যায়ে সদস্যরা নিজেদের ও জনগণের নিরাপত্তা রক্ষায় বাধ্য হয়েই প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়। বাংলাদেশের সাংবিধানিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে অনির্বাচিত সরকার প্রতিষ্ঠার পেছনে একটি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা এখন বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। তিনি বলেন, যে সরকার নির্বাচিত, তাকে উৎখাত করা গণতন্ত্রবিরোধী ও অসাংবিধানিক। আইনশৃঙ্খলা বাহিনী রাষ্ট্রের নিরাপত্তার অংশ, তাদের উপর হামলার পর তারা

যা করেছে তা আইন অনুযায়ী এবং দেশের নিরাপত্তা রক্ষার জন্যই করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক দেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া ক্রিপ্টোকারেন্সি লেনদেন হালাল না হারাম, জানালেন মুফতি তাকি উসমানি টানা তৃতীয়বার স্পেন-ফ্রান্স মহারণ- কে এগিয়ে? শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামের স্বপ্ন গুঁড়িয়ে সেমিফাইনালে স্পেন যেই মানবপাচার সিন্ডিকেট হোতার গ্রেফতার চেয়েছিল অন্তর্বর্তী সরকার, মালয়েশিয়া সফরে তার সাথেই সাক্ষাত করলেন তারেক রহমান যশোরে বিএনপি-জামায়াতের মব সন্ত্রাসে আওয়ামীলীগ নেতার মৃত্যু গত ৩ বছরের হিসাবে ২০২৬ এর প্রথম প্রান্তিকে সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমেছে যথাক্রমে ৫৮.৪৭% ও ৭০.৩৪% নাম বদল, নাকি নীতি বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি সত্যিই পাল্টে গেছে? ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার