পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে রদবদল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ October, ২০২৫

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে রদবদল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ October, ২০২৫ |
ডিএমপির উপপুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত ২ আদেশে এ তথ্য জানানো হয়েছে। পদায়ন করা কর্মকর্তাদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মো. তারেক জুবায়ের এলএলএমকে ক্রাইম বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। আর ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের উপপুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান পিপিএমকে উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম বিভাগের উপপুলিশ কমিশনার মো. মনিরুল ইসলামকে উপপুলিশ কমিশনার (প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে আরেক আদেশে ঢাকা

মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. শামীম হোসেনকে ওয়ারী বিভাগের ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। আর ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার সাগর সরকারকে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নাসিম উদ্দিনকে সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার) হিসেবে পদায়ন করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার পাকিস্তানের বিপক্ষে গতির লড়াইয়ে নামছে ভারত জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের রেকর্ড হার ২০২৬ সালের সেরা দশটি বৃক্ষরোপণ প্রকল্প প্রকাশিত রবীন্দ্রসরোবরে নাচ-গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব ইপিজেডের বর্জ্যে গোমতী দূষণ, ৫ হাজার পরিবার ঘরছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিয়ানমার থেকে আনা ৮০টি টিয়া পাচারকালে দুজন গ্রেপ্তার ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িকে পরিত্যক্ত উল্লেখ করায় আরমা দত্তের আইনি নোটিশ দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, নিষ্পত্তি তিনটি