পিলখানা হত্যাকাণ্ড: বিদ্রোহের নেতৃত্বে বিএনপি আমলের নিয়োগপ্রাপ্তরা, আইনি লড়াইয়েও দলটির শীর্ষ আইনজীবীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৫

পিলখানা হত্যাকাণ্ড: বিদ্রোহের নেতৃত্বে বিএনপি আমলের নিয়োগপ্রাপ্তরা, আইনি লড়াইয়েও দলটির শীর্ষ আইনজীবীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৫ |
বিডিআর বিদ্রোহ ও নৃশংস পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই নারকীয় হত্যাযজ্ঞের মূল নেতৃত্বে ছিলেন বিএনপি আমলে নিয়োগপ্রাপ্ত জওয়ানরা। একইসঙ্গে অভিযুক্তদের পক্ষে আইনি লড়াইয়ে বিবাদী পক্ষের আইনজীবী হিসেবে রয়েছেন বিএনপি ও জামায়াতপন্থী শীর্ষ আইনজীবীরা। হত্যাকাণ্ডের নেতৃত্বে যারা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পিলখানা হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিলেন ডিএডি তৌহিদ, বিদ্রোহী সিপাহী মাইন এবং সুবেদার মেজর গোফরান মল্লিক। এই তিনজনসহ অভিযুক্তদের প্রায় সবাই বিএনপি সরকারের শাসনামলে নিয়োগপ্রাপ্ত ছিলেন। এছাড়া টাঙ্গাইল থেকে গ্রেফতার হওয়া ২২ জন বিডিআর সদস্য তৎকালীন উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর সুপারিশে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। টার্গেট ছিলেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের ও জঙ্গিবাদবিরোধী কর্মকর্তারা হত্যাকাণ্ডের শিকার

৫৭ জন সেনা কর্মকর্তার মধ্যে ৩৩ জনই ছিলেন আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের স্বপক্ষের পরিবারের সদস্য। প্রতিবেদনে বিশেষভাবে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান কর্নেল গুলজারের কথা উল্লেখ করা হয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে যখন জঙ্গিবাদের উত্থান ঘটে এবং ‘বাংলা ভাই’ ও জেএমবির অস্তিত্ব অস্বীকার করা হচ্ছিল, তখন কর্নেল গুলজার মুফতি হান্নান ও শায়খ আবদুর রহমানসহ শীর্ষ জঙ্গিদের গ্রেফতার করেছিলেন। জঙ্গিবাদ দমনে তার এই সাহসী ভূমিকা এবং ২০০৮ সালের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের বিশেষভাবে টার্গেট করে হত্যা করা হয়। কর্নেল গুলজারকে নির্মমভাবে চোখ উপড়ে ও মেরুদণ্ড ভেঙে হত্যা করা হয়। এছাড়া ২০০৮ সালের সুষ্ঠু নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী কর্নেল এলাহী, কর্নেল মোয়াজ্জেম, কর্নেল এমদাদসহ

একাধিক চৌকস সেনা কর্মকর্তাকে বেছে বেছে হত্যা করা হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়। হত্যাকারীদের পক্ষে লড়ছেন বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা এই হত্যাযজ্ঞের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতার অন্যতম প্রমাণ হিসেবে অভিযুক্তদের আইনজীবীদের পরিচয় তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিডিআর বিদ্রোহে সরাসরি জড়িত জওয়ানদের পক্ষে আদালতে লড়ছেন বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা। তাদের মধ্যে রয়েছেন: ব্যারিস্টার মওদুদ আহমদ (বিএনপি স্থায়ী কমিটির সদস্য) অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন (বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা) ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া (বিএনপি স্থায়ী কমিটির সদস্য) অ্যাডভোকেট এস এম শাহজাহান (জামায়াতপন্থী ও যুদ্ধাপরাধী সাঈদীর আইনজীবী) অ্যাডভোকেট মোহাম্মদ আমিন (জোট আমলের পাবলিক প্রসিকিউটর) এছাড়াও অ্যাডভোকেট টিএম আকবর, অ্যাডভোকেট সুলতানা আক্তার রুবি, অ্যাডভোকেট ফারুক আহমেদসহ (সাবেক শিবির কর্মী) বেশ

কয়েকজন বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবী আসামিপক্ষে মামলা পরিচালনা করছেন। এই তথ্যাবলি পিলখানা হত্যাকাণ্ডের পেছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র এবং নির্দিষ্ট মতাদর্শের সেনা কর্মকর্তাদের নিশ্চিহ্ন করার নীলনকশার ইঙ্গিত দেয় বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার