পার্বত্য চট্টগ্রামের বনে আছে চিতা বাঘ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জুন, ২০২৫

পার্বত্য চট্টগ্রামের বনে আছে চিতা বাঘ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুন, ২০২৫ |
পার্বত্য চট্টগ্রামের একটি বনে চিতাবাঘের সন্ধান পেয়েছে ক্রিয়েটিভ কনজারভেশন এলায়েন্স (সিসিএ) নামের বন্যপ্রাণীবিষয়ক একটি সংস্থা। ক্যামেরার ফাঁদ পেতে তারা তুলেছে বাঘের ছবিও। এতে দেখা যায়, সংরক্ষিত একটি বনে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ। সিসিএ তাদের ফেসবুক পেজে এই ছবি বুধবার প্রকাশ করেছে। তবে পার্বত্য চট্টগ্রামের কোন এলাকার বনে এই ছবি মিলেছে; নিরাপত্তাজনিত কারণে তা প্রকাশ করেনি তারা। সিসিএর প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার সিজার বুধবার রাতে গণমাধ্যমকে বলেন, জুন মাসে পার্বত্য চট্টগ্রামের একটি বনে এক চিতার দেখা মিলেছে। এক মাস আগে থেকে এই ক্যামেরা সেখানে স্থাপন করা হয়। এর মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি, পার্বত্য চট্টগ্রামে চিতা বাঘ আছে। তবে বন্য প্রাণীর সঠিক ঠিকানা

যাতে কেউ শিকারীরা না পায় সে কারণে এলাকার নাম প্রকাশ করিনি আমরা। তবে বুধবার রাতে ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের ফেসবুক পেজে চিতা বাঘের দুটি ছবি দেওয়া হয়। সেটাতে দেখা যায়, বনের মধ্যে চিতা বাঘটি নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা এক ভিডিওতে বাঘবিশেষজ্ঞ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম মনিরুল এইচ খান বলেন, পার্বত্য চট্টগ্রামের বনে চিতা থাকার খবরটা খুবই আশাপ্রদ। তবে কোন বনে কী সংখ্যক চিতা বাঘ রয়েছে, তা বলা কঠিন। তিনি জানান, যে চিতা বাঘটির ছবি বুধবার প্রকাশ করা হয়েছে, সেটিকে পূর্ণবয়স্ক মনে করছেন গবেষকেরা। তবে এটা নিয়ে আরও পর্যবেক্ষণ এবং গবেষণা চালানো দরকার। এদিকে সামাজিক যোগাযোগ

মাধ্যমে সংশ্লিষ্ট বনটি বান্দরবানে বলে ধারণা করেছেন অনেকে। বান্দরবানের চিম্বুক রেঞ্জ, মোদক রেঞ্জ, রেং তলাং রেঞ্জের রাতের জঙ্গলে প্রায়শই অদ্ভুত পশুপাখির শব্দ শোনা যায় বলে মন্তব্য করেন অনেকে। এসব বনে বানর, মেছোবাঘ, ধূসর বনমোরগ আর সবুজ বোড়া সাপ দেখেছেন বলে উল্লেখ করেন বি ডি রায়হান নামের এক ব্যক্তি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম