পায়ে পা দিয়ে ঝগড়া করলে কারও জন্যই ফল ভালো হবে না: ভারতীয় সেনাপ্রধান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৫

পায়ে পা দিয়ে ঝগড়া করলে কারও জন্যই ফল ভালো হবে না: ভারতীয় সেনাপ্রধান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৫ |
ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ভারত-বাংলাদেশ সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেছেন, পায়ে পা দিয়ে ঝগড়া করতে এসো না। কারও জন্যই ফল ভালো হবে না। সোমবার নয়াদিল্লির সাউথ ব্লকের সেনা সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "বাংলাদেশ আমাদের কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবে ভারতও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। আমরা প্রতিবেশী এবং আমাদের একে অপরকে বুঝে একত্রে কাজ করতে হবে। শত্রুতা উভয়ের স্বার্থের পরিপন্থী।" সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকাস্থ ভারতীয় উপ-উচ্চকমিশনারকে তলব করে উদ্বেগ প্রকাশ করে। একইভাবে বাংলাদেশের পক্ষ থেকেও ভারতীয় কূটনীতিককে ডেকে সতর্কতা জানানো হয়। তবে জেনারেল দ্বিবেদী এদিন

আশ্বাস দিয়েছেন যে সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। তিনি জানান, "বর্তমানে কোনো দিক থেকেই সীমান্তে অস্থিতিশীলতা নেই। আমি বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছি। গত নভেম্বরে আমরা ভিডিও কনফারেন্সেও অংশ নিয়েছিলাম।" জেনারেল দ্বিবেদী উল্লেখ করেন, ভারত-বাংলাদেশের মধ্যে সামরিক সম্পর্ক বর্তমানে "পরিপূর্ণ ও শক্তিশালী"। তিনি আরও জানান, "আমাদের সামরিক কর্মকর্তারা বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) প্রশিক্ষণের জন্য অংশ নিয়েছেন। যৌথ সামরিক মহড়া সাময়িকভাবে স্থগিত রয়েছে, তবে পরিস্থিতি উন্নত হলে এগুলো আবার শুরু হবে।" ভারত-বাংলাদেশ সম্পর্ক সম্প্রতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠেছে, বিশেষত ৫ আগস্ট শেখ হাসিনা দিল্লি সফরে যাওয়ার পর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু